এক্সপ্লোর

WB Election 2021:  প্রথম দফা ভোটের প্রচার-পর্ব শেষ আজই, শেষ লগ্নে ময়দানে হেভিওয়েটদের মেলা

এক ঝলকে দেখে নিন আজ কে কোথায় প্রচার করছেন...

কলকাতা: আজই শেষ হচ্ছে রাজ্যে প্রথম দফা ভোটের প্রচার-পর্ব। সকাল থেকে জমজমাট প্রচার। একাধিক জেলায় বিজেপির মেগা র‍্যালি। 

বাঁকুড়ার শালতোড়া, পুরুলিয়ার মানবাজার, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে রোড শো করবেন মিঠুন চক্রবর্তী।

রাজ্যে আজ ফের নির্বাচনী প্রচারে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ। পুরুলিয়ার বাঘমুণ্ডি, ঝাড়গ্রামের সাঁকরাইল, পূর্ব মেদিনীপুরের তমলুক ও বাঁকুড়ার বিষ্ণুপুরে সভা করবেন অমিত শাহ। 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার সাগর, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ও রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।

বাঁকুড়ার জয়পুর, তালডাংরা এবং দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে নির্বাচনী সভা করবেন রাজনাথ সিং। 

বিজেপি প্রার্থীদের হয়ে রাজ্যে ফের প্রচারে আসছেন গৌতম গম্ভীরও। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, বাঁকুড়ার সোনামুখী ও হুগলির চুঁচুড়ায় সভা করবেন প্রাক্তন ক্রিকেটার। 

প্রচারে ঝড় তুলবে তৃণমূলও। আজ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা, গোসাবা এবং পশ্চিম মেদিনীপুরের দাঁতন ও মেদিনীপুর শহরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

পুরুলিয়ার বাঘমুণ্ডিতে জনসভা ও আড়ষায় রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও রোড শো করবেন তৃণমূল সাংসদ। 

শুভেন্দু অধিকারীর সভা রয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ও হলদিয়ায়। 

প্রচার কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষেরও। খড়গপুর শহরে সাংবাদিক বৈঠকের পর চন্দ্রকোণায় সাংগঠনিক বৈঠক করবেন বিজেপির রাজ্য সভাপতি ও মেদিনীপুরের সাংসদ। এর পাশাপাশি, পশ্চিম মেদিনীপুর জেলায় আজ দুটি জায়গায় রোড শো করবেন দিলীপ ঘোষ। 

গতকাল ভোটারদের জন্য আবেদন পত্র প্রকাশ করে সংযুক্ত মোর্চা। তাতে বেকারদের কর্মসংস্থান, গণতন্ত্র রক্ষা সহ একাধিক বিকল্প কর্মসূচির ঘোষণা করা হল। অন্যদিকে, মঙ্গলবার এএনআই সূত্রে দাবি করা হয়, আব্বাসের সঙ্গে কথা বলে বাংলার প্রার্থী তালিকা ঘোষণা হবে বলে জানিয়েছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। এবিষয়ে তারা কিছু জানেন না বলে দাবি করেছে আইএসএফ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

ভিডিও

R G Kar Case:
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget