এক্সপ্লোর

WB Election 2021: নির্বাচন কমিশনের নির্দেশ মেনে ৫ পুরসভায় প্রশাসক বদল

নির্বাচন কমিশনের সুপারিশ মতো রাজ্যের ৫টি মেয়াদ উত্তীর্ণ পুরসভার প্রশাসক বদল করা হল। রাজনৈতিক নেতাদের বদলে ওই ৫ পুরসভায় আইএএস অফিসারদের নিয়োগ করল প্রশাসন। শনিবারই নির্বাচন কমিশন সুপারিশ করে, মুখ্যসচিবের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন করতে হবে।

সুমন ঘড়াই ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতা, বিধাননগর সহ রাজ্যের ৫ পুরসভায় প্রশাসক বদল হল। নির্বাচন কমিশনের সুপারিশমতো মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি আজ এক নির্দেশিকায় প্রশাসক বদলের কথা জানায়। রাজনৈতিক ব্যক্তিত্বদের বদলে আইএসএস অফিসারদের নিয়োগ করা হয়েছে প্রশাসক পদে।

নির্বাচন কমিশনের সুপারিশ মতো রাজ্যের ৫টি মেয়াদ উত্তীর্ণ পুরসভার প্রশাসক বদল করা হল। রাজনৈতিক নেতাদের বদলে ওই ৫ পুরসভায় আইএএস অফিসারদের নিয়োগ করল প্রশাসন। শনিবারই নির্বাচন কমিশন সুপারিশ করে, মুখ্যসচিবের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন করতে হবে। সেই কমিটিই সোমবারের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পাঁচটি পুরসভায় রাজনৈতিক নেতা বা নির্বাচিত জনপ্রতিনিধির বদলে সরকারি অফিসার নিয়োগ করবে।

নবান্ন সূত্রে খবর, সেই সুপারিশ মতোই সোমবার বদল হল প্রশাসক পদে।  কলকাতা পুরসভার প্রশাসক হলেন খলিল আহমেদ। যিনি আগে পুর কমিশনারের দায়িত্ব সামলেছেন। বিধাননগরের  প্রশাসক হলেন দেবাশিস ঘোষ। আসানসোলের প্রশাসক হলেন নীতীন সিংহানিয়া, শিলিগুড়ি পুরসভার প্রশাসক হলেন সৌমেন্দু গুপ্ত, চন্দননগর পুরসভার প্রশাসক হলেন স্বপন কুণ্ডু ৷

বাকি মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির ক্ষেত্রে  নির্বাচন কমিশন সুপারিশ করেছে, ওই পুরসভাগুলিতে প্রশাসক পদে বদল প্রয়োজন কি না, তা খতিয়ে দেখে মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি রিপোর্ট দেবে কমিশনকে।  রাজ্যে এখন ১১২টি পুরসভায় প্রশাসক রয়েছে। তার বেশিরভাগেরই প্রশাসক পদে রয়েছেন রাজনীতিকরা।  যেমন কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স এর চেয়ারম্যান ছিলেন।  শনিবারই তিনি ওই পদ থেকে ইস্তফা দেন। এদিনই পুরসভায় ফিরহাদের ঘরের সামনে চেয়ারম্যান, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স নেমপ্লেট খুলে দেওয়া হয়।  খুলে ফেলা হয় কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স-এর সদস্যদের নেমপ্লেটও।  মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় গত বছর কলকাতা পুরসভায় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স নিয়োগ করা হয়।  রাজ্যের বিভিন্ন পুরসভার প্রশাসকরা পক্ষপাতমূলক আচরণ করছে বলে চলতি মাসেই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget