এক্সপ্লোর

West Bengal Election 2021: দিনহাটায় বিজেপি নেতার মৃত্যু, সিবিআই তদন্তের দাবি গেরুয়া শিবিরের

বিজেপির তোলা খুনের অভিযোগ খারিজ করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের সিবিআই তদন্ত চাইল গেরুয়া শিবির। পাশাপাশি অপসারিত পুলিশ সুপারের নার্কো টেস্টের দাবি করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিকে, বিজেপির তোলা খুনের অভিযোগ খারিজ করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে তৃণমূল।

দিনহাটার বিজেপির শহর মণ্ডল সভাপতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অব্যাহত রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের বিরুদ্ধে তোলা খুনের অভিযোগে অনড় বিজেপি আবারও দাবি তুলল সিবিআই তদন্তের। এবার কৈলাস বিজয়বর্গীয়। পাশাপাশি গোটা ঘটনায় ফের দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে টার্গেট করেছেন তিনি। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘সিবিআই তদন্ত চাই, উদয়ন গুহকে ষড়যন্ত্রকারী, পরিকল্পিত ভাবে খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে ৷’’

বুধবার সকালে দিনহাটা পশু হাসপাতালের বারান্দায় বছর বাহান্নর অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ভোটের মুখে বিজেপি নেতার দেহ উদ্ধারের ঘটনায় ধুন্ধুমার বেধে যায় দিনহাটায়। বোমাবাজি, আগুন, পুলিশকে লক্ষ্য করে ইট। বিজেপির বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তৃণমূলের মদতে খুন করা হয়েছে এই অভিযোগে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর অফিসও ভাঙচুর করা হয়। বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবারও থমথমে ছিল দিনহাটা। এদিন মৃতের বাড়িতে যান কৈলাস বিজয়বর্গীয়, দীনেশ ত্রিবেদী ও দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। পুলিশের বিরুদ্ধেও ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ তোলে বিজেপি।

দিনহাটার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ বলেন, ‘‘কৈলাস তোতাপাখি, ওকে যা শিখিয়ে দেওয়া হয় তাই বলে, আমিও চাই সিবিআই হোক, আসল সত্য উদ্ঘাটন হোক, সুইসাইড নোটে পরিষ্কার সব লেখা আছে ৷’’

এদিকে, অমিত সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ট্যুইট করে লেখেন, দেখরে খুলে ত্রিনয়ন, ঝুলছে তোর ওই উন্নয়ন। তবে বিজেপি নেতা যে আত্মহত্যা করেছেন তা ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত নেতার কাছ থেকে উদ্ধার হওয়া চিরকুটে তিনজনের নাম ও ফোন নম্বর রয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।এদিকে, বিজেপি নেতার মৃত্যুর ঘটনায়, বুধবার রাতেও উত্তেজনা ছড়ায় দিনহাটায়। মাতালহাটে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একে অপরের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।অন্যদিকে, দলীয় নেতার মৃত্যুর প্রতিবাদে কেষ্টপুরে ভিআইপি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখার বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget