এক্সপ্লোর

Wb Election 2021 News: ভোটের মুখে পদত্যাগ আইপিএস অফিসার হুমায়ুন কবীরের, জোর শোরগোল রাজ্য-রাজনীতিতে

বিধানসভার হাইভোল্টেজ নির্বাচনের মুখে আইপিএস অফিসারের পদত্যাগ! যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। এই আইপিএস আর কেউ নন,চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর।

কলকাতা: বিধানসভার হাইভোল্টেজ নির্বাচনের মুখে আইপিএস অফিসারের পদত্যাগ! যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। এই আইপিএস আর কেউ নন,চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। ২০০৩ ব্যাচের আইপিএস অফিসার হুমায়ুন কবীরের জায়গায় গৌরব শর্মাকে চন্দননগরের নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ছিলেন গৌরব।১ ফেব্রুয়ারি থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু, কী কারণে হঠাৎ‍ করে ইস্তফা দিলেন হুমায়ুন কবীর? ভোটের মুখে এই দুঁদে পুলিশ কর্তার ইস্তফার কারণ ঘিরে জল্পনা থামছে না। প্রশ্ন উঠছে তিনি কি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন? চন্দননগরের পদত্যাগী পুলিশ কমিশনার অবশ্য বলছেন, লেখালেখি করব। দু’টো জিনিস একসঙ্গে হচ্ছিল না। রাজনীতিতে আসছি না। রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, প্রাক্তন আইএএস , আইপিএস-দের অনেকেই এসেছেন, উনিও যদি মনে করেন দেশ মোদিজির নেতৃত্বে সঠিক দিকে এগোচ্ছে, উনিও সামিল হতেই পারেন। তবে আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি। জীবন শুরু করেছিলেন কোলাঘাটের একটি স্কুলের শিক্ষক হিসাবে।২০০৩ সালের ব্যাচের আইপিএস হুমায়ুন কবীর।সল্টলেকের এসডিপিও,মুর্শিদাবাদের পুলিশ সুপার,এসএসএফের কম্যান্ড্যান্ট,ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (সদর),কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারের দায়িত্বও সামলেছেন তিনি। বিভিন্ন সময় বিতর্কেও জড়িয়েছে তাঁর নাম।দুঁদে পুলিশ কর্তার পাশাপাশি দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গেও যুক্ত হুমায়ন কবীর। একাধিক উপন্যাস লিখেছেন।২০১৮-তে একটি সিনেমাও পরিচালনা করেছেন। ২০২০-র ২৮ জানুয়ারি, কলকাতা বইমেলায় হুমায়ুন কবীরের লেখা বই, উত্তরণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পদত্যাগের পর এবার কোন পথে যাবেন এই দুঁদে আইপিএস অফিসার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget