এক্সপ্লোর

WB Election 2021: ‘বিজেপি ক্ষমতায় না এলে জুতোই পরব না’- ধনুর্ভাঙা পণ নীলমণির!

চিতোরের রানার মতো পণ করে বসেছেন কেতুগ্রামের বিজেপি কর্মী নীলমণি দানা। রাজ্যে বিজেপি সরকার এলেই তিনি পায়ে জুতো পরবেন। এই পণ নিয়ে বহু বছর ধরে খালি পায়েই ঘুরে বেড়ান তিনি।

রানা দাস, পূর্ব বর্ধমান:

জলস্পর্শ করব না আর' 

   চিতোর-রানার পণ, 

"বুঁদির কেল্লা মাটির পরে 

    থাকবে যতক্ষণ।'  

চিতোরের রানার মতো পণ করে বসেছেন কেতুগ্রামের বিজেপি কর্মী নীলমণি দানা। রাজ্যে বিজেপি সরকার এলেই তিনি পায়ে জুতো পরবেন। এই পণ নিয়ে বহু বছর ধরে খালি পায়েই ঘুরে বেড়ান তিনি।

বর্ষা, গ্রীষ্মের প্রখর রোদও তাঁকে হার মানাতে পারেনি। স্ত্রী ছেলেমেয়েদের অনুরোধও তিনি রাখেননি। রোদের তাপে যেখানে রাস্তার পিচও গলতে শুরু করেছে,সেই সময় কাঁধে বিজেপির পতাকা নিয়ে গ্রামে গ্রামে খালি পায়ে প্রচার চালিয়ে যাচ্ছে নীলমণি দানা। তাঁর আশা এবার তাঁর মনের ইচ্ছা পূর্ন হতে চলেছে। ২০২১-এ বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে। আর সেই দিনই তিনি তার পণ ভেঙে পায়ে নতুন জুতো পরে বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াবেন। 

কেতুগ্রামের নিরোলের বিজেপি কর্মী নীলমণি দানা,পেশায় ধুপকাঠি বিক্রেতা। নিজের বিয়ের এক মাস পর থেকে তিনি জুতো পরা বন্ধ করে খালি পায়ে হাটতে শুরু করেন। তার পর থেকেই খালি পায়ে তার হাঁটা শুরু । বাজার হাট তো বটেই, শ্বশুরবাড়ি থেকে আত্মীয়দের বাড়ি সব জায়গাতেই খালি পায়ে যাতায়াত নীলমণি দানার। তার জন্য অনেক কটূক্তি শুনতে হয়েছে তাঁকে। তাতে অবশ্য কোনও ভ্রূক্ষেপ দেননি নীলমণি দানা। তাঁর সোজা উত্তর, সময় এলেই তিনি সবাইকে জানাবেন, কেন জুতো না পরে খালি পায়ে হাঁটেন তিনি।


WB Election 2021: ‘বিজেপি ক্ষমতায় না এলে জুতোই পরব না’- ধনুর্ভাঙা পণ নীলমণির!

স্ত্রী বহুবার জুতো পরার জন্য বুঝিয়েছেন স্বামীকে,এই নিয়ে তাঁদের মধ্যে অনেক রাগারাগিও হয়েছে। বাবা খালি পায়ে হাঁটায় ছেলেমেয়েকে তাদের বন্ধুবান্ধবদের কাছ থেকেও অনেক কথা শুনতে হয়েছে। বাবাকে জুতো না পরার কারণ নিয়ে প্রশ্ন করলেই একটাই উত্তর এসেছে সময় এলে বলবো। এবার হয়তো সেই সময় এসেছে তাই ১৮ বছরের পর জুতো না পরার কারণ জানিয়েছেন নীলমণি দানা। এখন তার পরিবার-সহ ,সকলেই জানেন কেন নীলমণি জুতো পায়ে দিতেন না। নীলমণির এখন ইচ্ছা বিজেপি রাজ্যে সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের প্রতিজ্ঞার কথা জানিয়ে জুতো পরবেন।। তবে তৃণমূলের কটাক্ষ, বিজেপি কর্মী নীলমণি দানা বিয়ের পর তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া করে জুতো পরা বন্ধ করেছে। আর এখন বিজেপি সেটাকে নিয়ে রাজনীতি করছে। যদিও তৃণমূলের এই দাবি মানতে চাননি তাঁর স্ত্রী। এখন এটাই দেখার, নীলমণি দানার ইচ্ছা ২ মে-তে পূরণ হয় নাকি। না আরও পাঁচ বছর তাঁকে খালি পায়েই হাটতে হবে দিদির রাজ্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget