এক্সপ্লোর

WB Election 2021 Dates ভোটঘোষণা আজ, ফিরে দেখা বাংলার বিধানসভা ভোটের দফা-চিত্র

আগের তিনটি বিধানসভা নির্বাচনের খতিয়ান বলছে, প্রত্যেকবারই বাড়ানো হয়েছিল ভোটের দফার সংখ্যা। ২০১৬ বিধানসভায় ভোট হয়েছিল ৭ দফায়, ২০১১ ও ২০০৬ বিধানসভায় যথাক্রমে ৬ ও ৫ দফায়।

কলকাতা: শুক্রবার বিকেল সাড়ে চারটেয় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনের নির্বাচন কমিশনের। যেখানে ঘোষণা করা হবে হাইপ্রোফাইল বঙ্গ বিধানসভার দিন। সূত্রের খবর, সাত থেকে নয় দফায় হতে পারে পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন।

আগের তিনটি বিধানসভা নির্বাচনের খতিয়ান বলছে, প্রত্যেকবারই বাড়ানো হয়েছিল ভোটের দফার সংখ্যা। ২০১৬ বিধানসভায় ভোট হয়েছিল ৭ দফায়, ২০১১ ও ২০০৬ বিধানসভায় যথাক্রমে ৬ ও ৫ দফায়।

 

একঝলকে দেখে নেওয়া যাক, গত তিন বিধানসভা ভোটের বিস্তারিত চিত্র-

২০১৬ সালের বিধানসভা-

২০১৬ সালে গত বিধানসভা ভোট হয়েছিল ৭ দফায়। সেবার ৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত হয়েছিল ভোট।

৪ এপ্রিল ১১ আসনে ভোট দিয়ে গতবার বঙ্গ বিধানসভা নির্বাচন শুরু হয়। ১১ এপ্রিল ৩১ আসন, ১৭ এপ্রিল ৫৬, ২১ এপ্রিল ৬২, ২৫ এপ্রিল ৪৯, ৩০ এপ্রিল ৫৩ ও ৫ মে ২৫ আসনে হয়েছিল ভোট।

গতবার ভোটের ফলাফল ঘোষণা হয়েছিল ১৯ মে।

যেখানে পুননির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার।

 ২০১১ বিধানসভা-

সালের বিধানসভা ভোট হয়েছিল ৬ দফায়। সেবার ১৮ এপ্রিল থেকে ১০ মে-র মধ্যে হয়েছিল বঙ্গে ভোট।

১৮ এপ্রিল ৫৪ আসনে ভোট দিয়ে ২০১১ সালে শুরু হয়েছিল বঙ্গ বিধানসভা ভোট। ২২ এপ্রিল ৫০ আসন, ২৭ এপ্রিল ৭৫ আসন, ৩ মে ৬৩ আসন, ৭ মে ৩৮ আসন ও ১০ মে আসনে হয়েছিল ভোট।

ভোটের ফলাফল ঘোষণা হয়েছিল ১৩ মে।

যেখানে দীর্ঘ ৩৪ বছরের বাম জমানা শেষ করে ক্ষমতা দখল করেছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

(আরও পড়ুন

https://bengali.abplive.com/news/india/west-bengal-elections-2021-election-commission-likely-announce-today-bengal-assam-puducherry-tamil-nadu-kerala-assembly-election-2021-date-schedule-803455 )

২০০৬ সাল-

২০০৬ সালে বঙ্গ বিধানসভা ভোট হয়েছিল ৫ দফায়। সেবার ১৭ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত হয়েছিল ভোট।

সেবার ১৭ এপ্রিল ৪৫ আসনে, ২২ এপ্রিল ৬৬ আসন, ২৭ এপ্রিল ৭৭ আসন, ৩ মে ৫৭ আসন ও ৮ মে ৪৯ আসনে ভোট হয়েছিল।

২০০৬ সালে ভোটের ফল ঘোষণা হয়েছিল ১১ মে।

ভোটের প্রাক্কালে বেশ সরকারবিরোধী হাওয়া দেখা গেলেও ভোটের ফলাফলে দেখা যায় ব্যাপক ব্যবধানে জিতে ক্ষমতায় ফেরে বুদ্ধদেব ভট্টচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget