এক্সপ্লোর

WB Election 2021: তারকেশ্বরে বিজেপি বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

West Bengal Assembly Election 2021: ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা।

সোমনাথ মিত্র, তারকেশ্বর: ভোটের মুখে তারকেশ্বরে বিজেপির বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে শাসকদল।

বীরভূমের নানুর হোক বা দক্ষিণ ২৪ পরগনার কুলতলি, ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। এবার হুগলির তারকেশ্বরে বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাড়ির দেওয়ালে বোমার দাগ স্পষ্ট। এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে বোমার সুতলি।

তারকেশ্বরের নাইটা মালপাহাড় পঞ্চায়েত এলাকার ১৩৩ নম্বর বুথের বিজেপি সভাপতি অষ্ট কুইনের দাবি, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ বাড়িতে বসে টিভি দেখছিলেন তিনি। তখনই তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু হয়। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন এই বিজেপি নেতা অষ্ট কুইন।

এ বিষয়ে তিনি জানিয়েছেন, ‘বোমার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসি। দেখতে পাই, মোটর সাইকেলে চড়ে কয়েকজন পালিয়ে যাচ্ছে। সেই সময় আরও একটা বোমা ফাটে। আমি বিজেপি করি। হয়তো তৃণমূলের দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে।’

ভোটের মুখে বোমাবাজির এই ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি। তারকেশ্বর ৩ বিজেপির মণ্ডল সভাপতি বিরাজ বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘ভোটের আগেই তৃণমূল অনেক পিছিয়ে গেছে। গরিব মানুষ বিজেপিকে সমর্থন করছে। তাই তৃণমূল আতঙ্কিত হয়ে পড়েছে। সেই আতঙ্ক থেকে এই বোমাবাজি করা হচ্ছে।’

২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে তারকেশ্বর কেন্দ্রে ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, বোমাবাজির ঘটনার নেপথ্যে রয়েছে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব। মঙ্গলবার যেখানে বোমাবাজি হয়, গত ৬ মার্চ সেই অঞ্চল থেকে কিলোমিটার দুয়েক দূরে তারকেশ্বরের দরবেশপুরের একটি বাঁশবাগান থেকে ৩৬টি তাজা বোমা উদ্ধার হয়েছিল। পরে বম্ব স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমাবাজি এই অঞ্চলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget