এক্সপ্লোর

WB Election 2021: পুরুলিয়ার পারায় বিজেপি প্রার্থীর হারের মার্জিন জানিয়ে পোস্টার!

নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইঙ্গিত দেওয়ার পর থেকে প্রায় প্রতিটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। মার্জিন কত হবে তা নিয়েও ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। এবার পুরুলিয়ায় পারায় বিজেপি প্রার্থী কত ভোটে হারবেন, সেই মার্জিন জানিয়ে এবার ওই বিধানসভার একাধিক জায়গায় পড়ল পোস্টার!

হংসরাজ সিংহ, পুরুলিয়া: পুরুলিয়ায় পারায় বিজেপি প্রার্থীর বিরোধিতায় পড়ল পোস্টার। তাতে দাবি, ৫০ হাজার ভোটে হারবেন নদিয়া চাঁদ বাউড়ি। পারা বিধানসভা বিজেপির পক্ষ থেকে এমন পোস্টারের নেপথ্যে তৃণমূলের দিকে  আঙুল তোলা হয়েছে। যদিও শাসক দলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।

নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইঙ্গিত দেওয়ার পর থেকে প্রায় প্রতিটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। মার্জিন কত হবে তা নিয়েও ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। এবার পুরুলিয়ায় পারায় বিজেপি প্রার্থী কত ভোটে হারবেন, সেই মার্জিন জানিয়ে এবার ওই বিধানসভার একাধিক জায়গায় পড়ল পোস্টার! পারা বিধানসভা বিজেপির ব্যানারে দেওয়া পোস্টারে অভিযোগ, টাকার বিনিময়ে প্রার্থী পদ বিক্রি হয়েছে। ২০১৬-র বিধানসভা ভোটে পারা আসনে বিজেপি প্রার্থী করে নদিয়াচাঁদ বাউড়িকে ৷ গতবার নদিয়াচাঁদ তৃতীয় হলেও এবারও তাঁর উপর ভরসা রেখেছে বিজেপি। পোস্টারের নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপি প্রার্থী নদিয়াচাঁদ বাউড়ি বলেন, ‘‘এটা তৃণমূলের চক্রান্ত, হার নিশ্চিত জেনে এইসব কাজ করেছে ওরা ৷’’

তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির কোন্দলের জেরে পড়ে পোস্টার। পারার তৃণমূল প্রার্থী উমাপদ বাউড়ি বলেন, ‘‘এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ, উন্নয়নের জন্য কাজ করছি আমরা, এত সময় নেই ৷’’

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে পুরুলিয়ায় কাশীপুর, বলরামপুরে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ হয়। এবার বিতর্কিত পোস্টার ঘিরে শোরগোল পড়েছে ঝাড়খণ্ড সীমানা ঘেঁষা এই কেন্দ্রে।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget