এক্সপ্লোর

WB Election 2021 News:বামেদের ধর্মঘটে রেল অবরোধ, আটকে পড়ে চোখে জল আইটিআই পরীক্ষার্থীর

সকলের জন্য শিক্ষা, চাকরি-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেয় বাম ছাত্র-যুব সংগঠন। আর শুক্রবার তাদের ডাকা ধর্মঘটের জেরেই চোখের জল ফেলতে হল আইটিআই-এর এক পরীক্ষার্থীকেও। বৃহস্পতিবার পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে, এদিন রাজ্যজুড়ে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় বামেরা। জায়গায় জায়গায় করা হয় রেল অবরোধ।

সমিত সেনগুপ্ত, কলকাতা: কোথাও লাইনে দাঁড়িয়ে অবরোধ, কোথাও ওভারহেড তারে ছুড়ে ফেলা হল কলাপাতা। বামেদের রেল অবরোধের জেরে ভোগান্তির শিকার হলেন সাধারণ মানুষ।

সকলের জন্য শিক্ষা, চাকরি-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেয় বাম ছাত্র-যুব সংগঠন। আর শুক্রবার তাদের ডাকা ধর্মঘটের জেরেই চোখের জল ফেলতে হল আইটিআই-এর এক পরীক্ষার্থীকেও। বৃহস্পতিবার পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে, এদিন রাজ্যজুড়ে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় বামেরা। জায়গায় জায়গায় করা হয় রেল অবরোধ।

এদিন হুগলির পাণ্ডুয়া স্টেশনে  হাওড়া-বর্ধমান মেন লাইনে অবরোধ করে বামেরা।  সেই সময় বর্ধমানে পরীক্ষা দিতে যাওয়ার জন্য ট্রেন ধরতে এসেছিলেন আইটিআই-এর এক ছাত্রী। কিন্তু অবরোধের জেরে ট্রেনে উঠতে পারেননি। এরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সিপিএম বিধায়ক। কিন্তু তাঁর কাছে সাহায্য চেয়েও কোনও সুরাহা হয়নি বলে ছাত্রীর অভিযোগ। আইটিআই-এর এক পরীক্ষার্থীর কথায়, ‘‘যেতে পারছি না, বললাম তো এমএলএ সাহেবকে। বলল গাড়ি ভাড়া করে চলে যেতে, কিন্তু কীভাবে যাব !’’

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে রেল অবরোধ হয়। আটকে পড়ে হাসনাবাদ ও সোনারপুর লোকাল। পঁচিশ মিনিট পর অবরোধ ওঠে। রেল অবরোধ হয় দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি স্টেশনে। শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে হোটর ও ধামুয়া স্টেশনের মাঝে ওভারহেড তারে কলাপাতা ফেলে দেন ধর্মঘটীরা। রেল লাইনে দাঁড়িয়েও চলে অবরোধ। একই ছবি দেখা যায় দেউলা ও সংগ্রামপুর স্টেশনের মাঝেও।রেল অবরোধ হয় বজবজ শাখার নুঙ্গি স্টেশনে।অবরোধের জেরে রেল পরিষেবা ব্যাহত হয় উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন স্টেশনে। দমদম ক্যান্টনমেন্ট- বেলঘরিয়া- বারাসাত- কাঁচরাপাড়া- অশোকনগর রেল অবরোধে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় হাওড়ার ডোমজুড়, উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget