এক্সপ্লোর

WB Election 2021: বুথ জ্যামের প্রতিবাদ, তৃণমূল কর্মীর মাথা ফাটানোর অভিযোগ

তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

মেদিনীপুর: মেদিনীপুর সদর কেন্দ্রে বুথ জ্যাম। প্রতিবাদ করায় তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সমিত দাসের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের এজেন্টরা। অন্যদিকে খেজুরির উত্তর বোগায় তৃণমূলকর্মীদের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। 

আজ থেকে শুরু হল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচনে সকাল থেকেই উত্তেজনার পরিস্থিতি। সকাল ১১ টা পর্যন্ত ৫টি জেলার ৩০টি কেন্দ্রে মোট ভোটদানের হার ৩৬ শতাংশ। সকাল ১১ টা পর্যন্ত বাঁকুড়ায় ভোট পড়েছে ৩৬ শতাংশ। পুরুলিয়ায় ৩৪ শতাংশ। পূর্ব মেদিনীপুরে ৩৯ শতাংশ। ঝাড়গ্রামে ৩৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ৩৬ শতাংশ। 

ভোট শুরুর আগে উত্তপ্ত কেশিয়াড়ি বিধানসভার বেগমপুর এলাকা। বাড়িতে ঢুকে বিজেপি সমর্থককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘর থেকে মিলল রক্তাক্ত মৃতদেহ। গেরুয়া শিবিরের অভিযোগ, বাড়িতে ঢুকে বিজেপি সমর্থক মঙ্গল সরেনকে পিটিয়ে মারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। কমিশন সূত্রে খবর, জেলা প্রশাসন রিপোর্টে জানিয়েছে, এই মৃত্যুর সঙ্গে রাজনীতির যোগ নেই। এর আগে কেশিয়াড়ির বেগমপুরে ৯৪ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  কেশিয়াড়িতে উত্তেজনার মাঝেই আজ সকালে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। 

কেন তৃণমূলে ভোট নয়, এই প্রশ্ন তুলে গড়বেতা বিধানসভার হেতোশোলে ২২৬ নম্বর বুথের ভোটারদের মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। গড়বেতার হেতোশোলের ২২৬ নম্বর বুথে উত্তেজনা। অভিযোগ, ভোট দিয়ে ফেরার পথে হামলা। তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ। কেন ভোট তাদের দেওয়া হয়নি, এই বলে মারধর। গড়বেতায় অভিযোগ ভোটারদের। অন্যদিকে, মেদিনীপুর সদর কেন্দ্রে বুথ জ্যাম, প্রতিবাদ করায় তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সমিত দাসের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের এজেন্টরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget