এক্সপ্লোর

WB Election 2021: ফের ৩ জেলা নির্বাচনী আধিকারিককে সরাল কমিশন

নির্বাচন কমিশন জানিয়েছে, অপসারিত ওই তিন জনকে নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করানো যাবে না।

কলকাতা: ভোটের মধ্যে ফের তিন জেলার জেলা নির্বাচনী আধিকারিক অপসারিত করল নির্বাচন কমিশন। নিখিল নির্মলকে সরিয়ে দক্ষিণ দিনাজপুরের জেলার নতুন জেলা নির্বাচনী আধিকারিক করা হচ্ছে সি মুরুগানকে। অপসারিত করা হল পূর্ব বর্ধমানের নির্বাচনী আধিকারিক এনাউর রহমানকে। পরিবর্তে নতুন জেলা নির্বাচনী আধিকারিক হচ্ছেন শিল্পা গৌরিসারিয়া। পশ্চিম বর্ধমানের জেলা নির্বাচনী আধিকারিক হলেন অনুরাগ শ্রীবাস্তব। সরিয়ে দেওয়া হল পূর্ণেন্দু কুমার মাঝিকে।

নির্বাচন কমিশন রাজ্য সরকারকে বদলি দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, অপসারিত ওই তিন জনকে নির্বাচন সংক্রান্ত কোনও কাজ করানো যাবে না। আগামীকাল সকাল ১০ টার মধ্যে সংশ্লিষ্টদের কাজে যোগ দিতে হবে। সেই সংক্রান্ত রিপোর্ট পাঠাতে হবে কমিশনকে। 

এদিকে গতকাল একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরায় নির্বাচন কমিশন। এই তালিকায় ভবানীপুর, কলকাতা বন্দর, শ্যামপুকুর, বেলেঘাটার মতো কেন্দ্রগুলি রয়েছে। সূত্রের দাবি, ৮ জন রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছিল। তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ করেছে কমিশন। যদিও, কমিশন জানায়, এটা নেহাতই রুটিন বদলি।

কলকাতার ভোটের আগে কার্যত নজিরবিহীন পদক্ষেপ করে নির্বাচন কমিশন। এক লপ্তে কলকাতার ৮ বিধানসভা কেন্দ্রের ৮ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়।  কিছুদিন আগেই বালিগঞ্জের রিটার্নিং অফিসার-কে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। গত ৩০মার্চ অপসারিত করা হয় বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মানি। একই ঘটনা ঘটল মঙ্গলবার। সরানো হল ভবানীপুর, এন্টালি, জোড়াসাঁকো, কলকাতা বন্দর, চৌরঙ্গী, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া এবং বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারদের।

কিন্তু, কেন একসঙ্গে ৮ জন রিটার্নিং অফিসারকে সরানো হয়? সূত্রের দাবি, এই ৮ রিটার্নিং অফিসারের বিরুদ্ধে,পক্ষপাতিত্ব, বিরোধীদের অভিযোগে গুরুত্ব না দেওয়ার মতো বিষয়ে কমিশনে নালিশ জানানো হয়েছিল। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। সূত্রের দাবি, ৮ রিটার্নিং অফিসারকে শোকজও করা হয়। তবে তাঁদের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি কমিশন।







 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget