এক্সপ্লোর

WB Election 2021: এবার দক্ষিণ দমদম পুরসভায় তৃণমূলে ভাঙন? মানভঞ্জনে বৈঠকে ব্রাত্য

বিজেপিতে যোগ দিচ্ছেন পুর-প্রশাসকমণ্ডলীর সদস্য প্রবীর পাল।তাঁর দাবি, ‘স্থানীয় বিধায়কের সঙ্গে মানিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না।  সেই কারণেই বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।এরপরই প্রবীর পালের বাড়িতে হাজির হন মন্ত্রী ব্রাত্য বসু। মানভঞ্জনের চেষ্টায় বৈঠক শুরু হয়।

 

উত্তর ২৪ পরগনা: ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ধারা কিছুতেই থামছে না। এর আগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভাতে রাজ্যের শাসক দলের ভাঙনের খবর সামনে এসেছিল। এবার দক্ষিণ দমদম পুরসভায় দলে ভাঙনের সম্ভাবনা।বেশ কয়েকজন কো-অর্ডিনেটরের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।

জানা গেছে, বিজেপিতে যোগ দিচ্ছেন পুর-প্রশাসকমণ্ডলীর সদস্য প্রবীর পাল।তাঁর দাবি, ‘স্থানীয় বিধায়কের সঙ্গে মানিয়ে কাজ করা সম্ভব হচ্ছে না।  সেই কারণেই বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি।এরপরই প্রবীর পালের বাড়িতে হাজির হন মন্ত্রী ব্রাত্য বসু। মানভঞ্জনের চেষ্টায় বৈঠক শুরু হয়।

উল্লেখ্য, পানিহাটিতেও ফের ভাঙনের মুখে তৃণমূল। বিজেপি সূত্রে খবর, কৌশিক চট্টোপাধ্যায়, বিউটি অধিকারী সহ তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার বেশ কয়েকজন বিদায়ী কাউন্সিলর আজ বিজেপিতে যোগ দিতে পারেন।  গতকালই তাঁরা দল ছাড়ার কথা ঘোষণা করেন। কৌশিক চট্টোপাধ্যায়দের অভিযোগ, পানিহাটি বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ এবং তাঁর পরিবারের সদস্যরা দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অধিকার করে রয়েছেন।  দলের কোনও কর্মসূচিতে তাঁদের ডাকা হত না বলেও অভিযোগ কৌশিকের।  আজ বিকেলে হেস্টিংসে বিজেপির দফতরে তাঁদের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার কথা।  যদিও বিদায়ী কাউন্সিলরদের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, এতে দলের কোনও ক্ষতি হবে না।

সদ্যই টিকিট না পেয়ে  রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জটু লাহিড়ি, সোনালি গুহ সহ পাঁচ তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। মালদায় একঝাঁক তৃণমূল জেলা পরিষদ সদস্য বিজেপিতে সামিল হয়েছেন। ফলে মালদা জেলা পরিষদ কার্যত হাতছাড়া হয়েছে তৃণমূলের। 

 

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget