এক্সপ্লোর

WB Election 2021: বিজেপির ইস্তেহারে যা আছে তার বেশিরভাগই জুমলা, কটাক্ষ সৌগতর

এদিন সংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত বলেন, বিজেপির ইস্তেহারে যা আছে তার বেশিরভাগই জুমলা, বাংলার মানুষ বিজেপির ইস্তেহারকে প্রত্যাখ্যান করবে।

কলকাতা: আজ, রবিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। আর এই ইস্তেহার প্রকাশের পর বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র সৌগত রায়। এদিন সংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত বলেন, বিজেপির ইস্তেহারে যা আছে তার বেশিরভাগই জুমলা, বাংলার মানুষ বিজেপির ইস্তেহারকে প্রত্যাখ্যান করবে।

তাঁর প্রশ্ন, অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাতে মহিলাদের কী সুরক্ষা ব্যবস্থা করেছে বিজেপি? উত্তরপ্রদেশ, গুজরাতে মহিলাদের জন্য বিনামূল্যে চালু হল না কেন? তিনি বলেন, কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রপুঞ্জে প্রশংসিত হয়েছে। বিজেপির সবকিছুই জুমলা। কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূলের অনুকরণ করে অন্নপূর্ণা ক্যান্টিন চালু করছে বিজেপি। তৃণমূলকে অনুকরণ করেই বিজেপির পুরহিত কল্যাণ প্রকল্প। ইস্তেহারে তৃণমূল কৃষকদের ১০ হাজার টাকা অনুদানের কথা বলেছে। পড়ুয়াদের ১০ লক্ষ টাকা ক্রেডিট লিমিট চালু হবে। প্রতি পরিবারের আয় সুনিশ্চিত করা হবে।

অমিত শাহ বাংলার জন্য বাংলায় ঘোষণা করতে পারলেন না বলও আক্রমণ করেছেন সৌগত রায়। একইসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্যসাথীর সমান্তরাল কোনও প্রতিশ্রুতি বিজেপির নেই। বিজেপির আয়ুষ্মান ভারত ১ কোটি মানুষকে সুবিধা দিচ্ছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে বাংলার ১০ কোটি মানুষই সুবিধা পাবে। ৭ বছর ক্ষমতায় থেকেও কেন অনুপ্রবেশ বন্ধ করতে পারল না বিজেপি? সেই প্রশ্নও করেছেন সৌগত রায়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের হাতেই তো বিএসএফ।

পাখির বিধানসভা নির্বাচনের দিকে। ক্ষমতায় আসতে মরিয়া সব পক্ষই। এদিন নির্বাচন ইস্তেহার প্রকাশ করে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইস্তেহার প্রকাশ করেন। বিজেপি-র ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিষাণ সম্মান নিধিতে বকেয়া ১৮ হাজার টাকা ব্যাঙ্ক ট্রান্সফার। তারপর বছরে ১০ হাজার টাকা প্রতিবছর দেওয়া হবে। মৎস্যজীবীদের বছরে ৬ হাজার টাকা অনুদান। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রাজ্যের প্রত্যেক গরিবকে আনা হবে। অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ৫ টাকায় ৩ বেলার আহারের ব্যবস্থা হবে। একইসঙ্গে মহিলাদের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে ইস্তেহারে। বলা হয়েছে, রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ।  কেজি থেকে পিজি পর্যন্ত মহিলাদের পঠনপাঠন বিনামূল্যে। সরকারি বাসে মহিলাদের যাতায়াত বিনামূল্যে। মহিলাদের সুরক্ষায় পুলিশে পৃথক ব্যাটেলিয়ন চালু হবে। বিধবাদের পেনশন ১ হাজার টাকা থেকে ৩ হাজার করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget