এক্সপ্লোর

WB Election 2021: জগদ্দলে দুষ্কৃতীদের ছোড়া বোমায় কলেজ ছাত্রের মৃত্যু

ভোটের পরেও জগদ্দলে অব্যাহত হিংসা

উত্তর ২৪ পরগনা: ভোটের পরেও জগদ্দল বিধানসভায় অব্যাহত হিংসা। দুষ্কৃতীদের ছোড়া বোমায় কলেজ ছাত্রের মৃত্যু। 

স্থানীয়দের অভিযোগ, গতকাল মুক্তারবাগান এলাকায় দুষ্কতীরা বোমা ছোড়ে। বিস্ফোরণের আওয়াজে ঘর থেকে বেরোতেই বোমার আঘাতে গুরুতর জখম হন কলেজ ছাত্র অনুরাগ সাউ। 

ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ২০ বছরের ওই তরুণকে মৃত ঘোষণা করেন চিকিৎককরা। 

অন্যদিকে, মালদায় ভোটের আগের দিন ১০ জন পোলিং এজেন্টকে বেআইনিভাবে আটক করার অভিযোগে থানার সামনে ধর্নায় বসলেন রতুয়া বিধানসভার নির্দল প্রার্থী পায়েল খাতুন।

তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরী কর্মাধ্যক্ষ ছিলেন পায়েল। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি দল ছাড়েন। এবার ভোটে দাঁড়ানোয় তৃণমূলের মদতে পুলিশ তাঁর ১০ জন পোলিং এজেন্টকে বেআইনিভাবে আটক করেছে এই অভিযোগ তুলে গতকাল রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত রতুয়া থানার সামনে অবস্থানে বসেন ওই নির্দল প্রার্থী। পরে পুলিশের আশ্বাসে অবস্থান ওঠে। 

কোভিড আবহে আজ রাজ্যে সপ্তম দফায় ৫ জেলার ৩৪টি আসনে ভোটগ্রহণ। একঝলকে সপ্তম দফার ভোট-

মালদার ৬টি আসন হল, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর ও রতুয়া। 

মুর্শিদাবাদ জেলার ৯টি আসন হল, ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ ও নবগ্রাম। 

ভোট হ‌ওয়ার কথা ছিল ৩৬ আসনে। কিন্তু মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের  প্রার্থীরা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সেখানে সোমবার ভোট হচ্ছে না।

সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে যথাক্রমে কংগ্রেস ও আরএসপি প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই দুই কেন্দ্রে ভোট হবে ১৬ মে। 

আজ পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা আসনে ভোট। এগুলি হল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনি। 

দক্ষিণ দিনাজপুরের ৬টি আসন হল, কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও হরিরামপুর। 

এছাড়াও, আজ কলকাতার ৪টি আসনে ভোট হচ্ছে। এগুলি হল, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget