এক্সপ্লোর

Abhishek Banerjee : 'মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারতেন, সবকিছু ছেড়ে...', দলীয় এই প্রার্থীকে প্রশংসায় ভরালেন অভিষেক

TMC News : এদিন হরিণঘাটার ৪ নং গেট প্লে গ্রাউন্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থী রাজীব বিশ্বাসের সমর্থনে জনসভা করেন তিনি।

হরিণঘাটা : "মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারতেন। সবকিছু ছেড়ে মানুষের সর্বক্ষণের কর্মী হিসাবে কাজ করার জন্য আপনাদের কাছে এসেছেন।" ঠিক এই ভাষাতেই দলীয় প্রার্থীকে প্রশংসায় ভরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি তাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিন হরিণঘাটার ৪ নং গেট প্লে গ্রাউন্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থী রাজীব বিশ্বাসের সমর্থনে জনসভা করেন তিনি। দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অভিষেক বলেন, "বিজেপি জিতলে আপনার চোখে জল নেমে আসবে। আর তৃণমূল জিতলে আপনার মুখে হাসি ফুটবে। তাই আমার-আপনার সবার প্রার্থী...তৃণমূলের প্রার্থী...আমার দীর্ঘদিনের সহকর্মী রাজীব বিশ্বাসকে...উনি চাকরি-বাকরি সব ছেড়ে এসেছেন। মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারতেন। ডাক্তারি করে। সবকিছু ছেড়ে মানুষের সর্বক্ষণের কর্মী হিসাবে কাজ করার জন্য আপনাদের কাছে এসেছেন, এই মাটির ছেলে হয়ে। রাজীবকে জেতান। জোড়াফুল ভোট দিয়ে আগামীদিনে তৃণমূলকে জিতিয়ে বিজেপির জমানত বাজেয়াপ্ত করুন। ৪ তারিখ ভোট-বাক্স যখন খুলবে এমনভাবে জবাব দেবেন, অসীম সরকাররা যেন চোখে পদ্মফুলের জায়গায় সর্ষেফুল দেখেন।" West Bengal Election 2026

প্রার্থী রাজীবের সঙ্গে তাঁর সু-সম্পর্কের কথা উল্লেখ করে গোড়াতেই অভিষেক বলেন, "দ্বিতীয় দফার ভোটে আজকেই প্রচার শেষ। সাধারণত এই দিনটা আমি আমার লোকসভা কেন্দ্রের বাইরে যাই না। তার কারণ, শেষ দফায় ডায়মন্ড হারবারে বরাবর ভোট হয়। আমি চেষ্টা করি বাকি সব কভার করে ভোটের শেষ প্রচারটা ডায়মন্ড হারবারের মাটিতে করতে। কিন্তু, যেহেতু এখানে রাজীব দাঁড়িয়েছেন, উনি আমার পরিবারেরই একজন। আমি যদি আজ শেষ দফায় নদিয়ায় হরিণঘাটার এই মাটিতে না থাকতাম, তাহলে প্রচারে কোথাও একটা অসম্পূর্ণতা থেকে যেত। এখানে যার যা দাবি রয়েছে, এমন এক জনকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, নদিয়া জেলার ভূমিপুত্র...দীর্ঘদিন ধরে ছাত্র-যুব রাজনীতি করে ধাপে ধাপে উঠে এসেছেন। আমি যখন ২০২৪ সালে সেবাশ্রয় করি, আমার বিভিন্ন মডেল ক্যাম্প থেকে শুরু করে, ফলতা, ডায়মন্ড হারবার, মহেশতলা , বজবজ, সাতগাছিয়া যে পাঁচ-সাতজন একা হাতে দায়িত্ব সামলেছেন, তাঁদের মধ্যে রাজীব বিশ্বাস একজন। শুধু উন্নয়ন নয়, তৃণমূলের প্রতিনিধি এখানে জেতার পর ২০২৬ সালের ডিসেম্ব বা ২০২৭-এর জানুয়ারিতে এখানে সেবাশ্রয় ক্যাম্পও তৃণমূল কংগ্রেস করবে। আমার যতটুকু সামর্থ-সহযোগিতা, নিশ্চিতভাব করব।" Abhishek Banerjee TMC Rally 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget