এক্সপ্লোর

Abhishek Banerjee : 'কিছু কাপড়-জামা চৈত্র সেলে জোরজবরদস্তি ৪০-৫০ পারসেন্টে বিক্রি করা হয়', অভিষেকের নিশানায় কে ?

TMC News : বালির এ.সি. মাঠে বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্রর সমর্থনে জনসভা করেন অভিষেক।

বালি : 'হয় না...কিছু কাপড়-জামা চৈত্র সেলে বিক্রি হয়, যেগুলো সাধারণত বিক্রি হয় না দোকানে...জোরজবরদস্তি সেগুলো ৪০%, ৫০% ডিসকাউন্টে বিক্রি করা হয়।' বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এই ভাষাতেই আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালির এ.সি. মাঠে বালির তৃণমূল প্রার্থী
কৈলাস মিশ্রর সমর্থনে জনসভা করেন অভিষেক। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী রয়েছেন সঞ্জয় কুমার সিং। বালির সভামঞ্চ থেকে বিজেপি প্রার্থীকে আক্রমণ করে অভিষেক বলেন, "কৈলাসকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। অন্যদিকে, বিজেপির এখানে যে প্রার্থী, আমি শুনেছি তিনি হাওড়া মধ্য অর্থাৎ অরূপ রায়ের বিধানসভা কেন্দ্রে ২০২১-এ দাঁড়িয়ে প্রায় ৪৬ হাজার ভোটে হেরেছেন। হাওড়া মধ্য বিধানসভার অন্তর্গত...১৭ নম্বর ওয়ার্ডে থাকেন। আমি খারাপ শব্দ ব্যবহার করব না...মানুষ তাঁর বিচার করবেন। কিন্তু যাকে প্রত্যাখ্যান করেছেন হাওড়া মধ্যর মানুষ, তাঁকে পাঠিয়ে দিয়েছে বালিতে লড়ার জন্য। হয় না...কিছু কাপড়-জামা চৈত্র সেলে বিক্রি হয়, যেগুলো সাধারণত বিক্রি হয় না দোকানে...জোরজবরদস্তি সেগুলো ৪০%, ৫০% ডিসকাউন্টে বিক্রি করা হয়। যদি কোনও প্রার্থী দু'বার হারেন, তাঁকে এমনিতেই মানুষ জেলা থেকে বহিষ্কার করে দেন। সাধারণত, কী হয় ? এক ক্লাসে যদি ছাত্র দু'বার  ফেল করে তাকে টিসি দেওয়া হয়। ট্রান্সফার সার্টিফিকেট। একবার হাওড়া মধ্যতে হেরেছে, আর একবার বালিতে হারবে।"

এরপরই উন্নয়নের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, "আমি বালির সার্বিক দায়িত্ব-দায়ভার নিয়ে যাচ্ছি। আপনাদের কথা দিয়ে যাচ্ছি। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়। বিজেপিকে হারানোর নির্বাচন নয়। ৫ বছর ধরে যারা আমাদের অধিকারের টাকা আটকে রেখেছে তাদের যোগ্য জবাব-উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। আমি চ্যালেঞ্জ করছি বিজেপি প্রার্থীকে। আপনার যদি ক্ষমতা থাকে প্রচার যখন করতে যাবেন তৃণমূল কংগ্রেস উন্নয়নের পাঁচালি করে বালির প্রত্যেকটা পরিবারের হাতে আমাদের সরকারের ১৫ বছরের রিপোর্ট কার্ড তুলে দিয়েছে। আগামী তিনদিন প্রচার রয়েছে আজকে নিয়ে। আপনার ক্ষমতা থাকলে একটা মাঠ বেছে নিন, একটা মঞ্চ বাঁধুন...একটা সময় ঠিক করুন। আমি আসব, একদিকে আমি থাকব, আর একদিকে আপনি থাকবেন। ১২ বছর নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায়। বালির জন্য কী করেছে। আর ১৫ বছর মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায়, বালির জন্য কী করেছে। আমরা যে হিসেব দেব, তার ৫ শতাংশের হিসেব যদি তারা দিতে পারে তাহলে আমি তৃণমূলের হয়ে কোনও দিন ভোট চাইতে আসব না বালিতে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget