এক্সপ্লোর

West Bengal Election 2026: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে TMC কর্মীদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ, জখম একাধিক, ধুন্ধমার আরামবাগে

Arambag TMC worker Attacked : কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ।

হুগলি: আরামবাগের আরাণ্ডিতে উত্তেজনা ছড়িয়েছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। পাল্টা CRPF ও রাজ্য পুলিশের দিকে তেড়ে যান তৃণমূল কর্মী সমর্থকরা।

আরও পড়ুন, 'এনকাউন্টার স্পেশালিস্ট' IPS অজয় পাল শর্মা যখন বাড়িতে তল্লাশি অভিযান চালান, তখন কোথায় ছিলেন ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জাহাঙ্গির খান 

গতকাল থেকেই হুগলিতে অশান্তি,বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুরের ঘটনায় ১৫ জন গ্রেফতার

শেষ দফার ভোটে, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল একাধিক বিধানসভা কেন্দ্র। তবে গতকাল থেকেই থমথমে হুগলির গোঘাট। চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। পুলিশসূত্রে খবর, তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুরের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি পুলিশকে হেনস্থার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। দ্বিতীয় দফা ভোটের ২ দিন আগে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে হুগলির গোঘাট। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, তৃণমূল সাংসদের গাড়িতে হামলা, একদিকে বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর। অন্য়দিকে, তৃণমূল সাংসদের গাড়িতে চলে হামলা। ভোটের ২৪ ঘণ্টা আগেও থমথমে হুগলির গোঘাট।চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি।

নতুন করে যাতে কোনও অশান্তি না হয় তারজন্য টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী
 
গতকালেই রণক্ষেত্রের চেহারা নেয় গোঘাটের বর্মা এলাকা এখনও থমথমে। নতুন করে যাতে কোনও অশান্তি না হয় তারজন্য টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন রয়েছে পুলিশও। সোমবার সকালে, বিজেপির প্রচার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোঘাটের বর্মা এলাকা। সেখানে প্রচারে যান বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। সেই সময়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকরা। ভাঙচুর চালানো হয় বিজেপি প্রার্থীর গাড়ি-সহ একাধিক গাড়িতে।এর মধ্য়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ।

পুলিশকে হেনস্থার অভিযোগে আরও একজনকে গ্রেফতার

অভিযোগ, তখনই তাঁর গাড়ির উপর চড়াও হয় বিজেপি।  এই ইস্য়ুতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনায় ৩জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ধৃতরা বিজেপি কর্মী হিসেবে পরিচিত। অন্যদিকে, বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুরের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি পুলিশকে হেনস্থার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget