এক্সপ্লোর

Mamata Banerjee: 'তৃণমূল চোর?' 'তোমার মুখে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন', কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের ?

Mamata Banerjee vs Amit Shah: '' তৃণমূল চোর? আর তোমরা? চালুনি না কি ছুঁচের দোষ ধরে, লজ্জাও করেনা। লজ্জা, ঘৃণা, ভয়, তিন থাকতে নয়। হরিরামপুরের সভা থেকে এভাবেই অমিত শাহকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হরিরামপুর: নির্বাচন একেবারে দোরগোড়ায়। হরিরামপুরে শুক্রবার জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অমিত শাহের উপস্থিতিতে ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন জমা দেন শুভেন্দু অধিকারী। তারপর ভবানীপুর থেকেই 'পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করতে চাই' বলে বার্তা দেন অমিত শাহ। তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষও করেন তিনি। আর আজ হরিরামপুরের জনসভা থেকে বিজেপি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় জবাব দিলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ''তৃণমূল চোর? আর তোমরা? চালুনি না কি ছুঁচের দোষ ধরে!''

নির্বাচনী জনসভার জন্য শুক্রবার হরিরামপুরে যান তৃণমূল সুপ্রিমো। সভায় বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রম শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তিনি বলেন, '' তৃণমূল চোর? আর তোমরা? চালুনি না কি ছুঁচের দোষ ধরে, লজ্জাও করেনা। লজ্জা, ঘৃণা, ভয়, তিন থাকতে নয়। যার এক কান কাটা থাকে তার দুটো কান কাটার ভয় থাকে। এদের তো দুটো কানই কাটা।''

মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে আরও বলেন, ''কত বড় নেতা, সবাইকে ভয় দেখানোর জন্য বলেছে আমি ২৫ দিন বাংলায় থাকব। আমি বলছি তুমি ২৫ দিন কেন ৩৬৫ দিন বাংলায় থাকো, তাতেও কিছু যায় আসে না। তোমার মুখ লোক যত দেখবে, ততো ভোট কাটবে। তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন, এটা মনে রাখো।'' 

হরিরামপুরের সভা থেকে এভাবেই অমিত শাহকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আক্রমণ নিয়ে বিজেপি নেতা ও সাংসদ রাহুল সিনহা বলেন, '' অমিত শাহের ওষুধ কাজ করতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর এই আস্ফালন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে, ওষুধে কাজ দিচ্ছে। কারণ, ওষুধের নিয়মই তাই, যখন ওষুধ পড়ে তখন রোগ প্রথমে একদম লাফিয়ে ওঠে। তারপর ধীরে ধীরে শান্ত হয়ে যায়। সেই কারণে এই ওষুধ যে ভাল করে কাজ করতে শুরু করেছে, বাংলা থেকে তৃণমূল যে মুছে যাবে, তৃণের মূল, ওই তৃণের মূলেই যে আশ্রয় নেবে আর এই তৃণমূল কংগ্রেস জাগবে না। এই অবস্থাই যে তৈরি হয়েছে, এই ঘটনা তার প্রমান। কারণ তৃণমূল মুক্ত বাংলা হতে চলেছে। আর বিজেপি যুক্ত বাংলা হচ্ছে। ''

উল্লেখ্য, বৃহস্পতিবার ভবানীপুর থেকে অমিত শাহ হুঙ্কার দিয়ে বলেছিলেন, '১৭০ আসনে জিতলে পরিবর্তন হবে। ভবানীপুরের মানুষ একটা আসন বিজেপিকে জিতিয়ে দিলে আপনা থেকেই পরিবর্তন হয়ে যাবে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভয়-ডরহীন হয়ে ভোট দিন।'

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget