এক্সপ্লোর

Bengal Election 2026: 'কলকাতায় ঐতিহাসিক ভোট হয়েছে, এমন ভোট এর আগে হয়নি', আর যা জানাল কমিশন

West Bengal Election 2026: নির্বাচন কমিশনের তরফে বলা হয়, 'কলকাতায় যত ভোট পড়েছে তা ঐতিহাসিক। এই বুথে ৫০ শতাংশের থেকে বেশি ভোট হয়নি। আজ ৮০ শতাংশ ভোট পেরিয়ে গেছে'।

কলকাতা: হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে (Assembly Election) বেনজির ভোট। অশান্তিতে দাঁড়ি টেনে, নির্বিঘ্নে ভোট করিয়ে দেখিয়ে দিল নির্বাচন কমিশন। উৎসবের মেজাজে ভোট দিল সাধারণ মানুষ। ফের একবার উপচে পড়ল ভোট। এই প্রতিবেদন প্রকাশের সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এখনও ৯২ শতাংশ ভোট পড়েছে বিধানসভা নির্বাচনের শেষ দফায়। তৈরি হল নতুন রেকর্ড।

এদিন সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের তরফে বলা হয়, 'কলকাতায় যত ভোট পড়েছে তা ঐতিহাসিক। যে বুথে আমি ভোট দিতে গিয়েছি সেখানের বিএলও বললেন যে আমি ১২ বছর ধরে এই কাজ করছি। কোনও দিন এই বুথে ৫০ শতাংশের থেকে বেশি ভোট হয়নি। আজ ৮০ শতাংশ ভোট পেরিয়ে গেছে। আমি নিজে আলিপুরে বেশ কয়েকটি বুথে গিয়েছি সেখানে ৯৫ শতাংশ ভোট হয়েছে।'

CEO মনোজ আগরওয়াল বলেন, 'আমার কাছে এও আবেদন এসেছে যেখানে বলা হচ্ছে যে ছেলে মেয়েরা বিদেশে থাকে ওরা আমাদের অথরাইজ করছে। আপনি আমাদের ওদের হয়ে ভোট দেওয়ার অনুমতি দিন। আমি বলেছি এরকম হয় না আইনত করা যায় না। অর্থাৎ বিদেশে থেকেও এই দেশে ভোট দিতে চাইছেন সকলে। এমনকী যারা ভোট দিত না এবার তাঁরাও এগিয়ে এসে ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের প্রচারেই এটা সম্ভব। আমরা বলেছিল ভোটকে উৎসব হিসেবেই ধরুন। পুজো প্যান্ডেলে যেমন যান তেমন ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করে আসুন। সরকার গড়বেন আপনারা।' 

আরও পড়ুন, সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে পারে BJP ? নাকি ফের নিজের ফর্মেই ফিরতে চলেছে তৃণমূল ? বড় চমক এগজিট পোলে !

এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটদানের সর্বোচ্চ হার ছিল ২০১১ সালে। ‘পরিবর্তনের’ সেই বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৪.৪৬ শতাংশ। ভেঙে পড়ে গেছিল ৩৪ বছরের বাম শাসন! ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দোপাধ্যায়। এখনও সিপিএম শূন্যের গেরো কাটাতে পারেনি আর পরিবর্তনের সেই বিধানসভা ভোটের চেয়েও অনেক বেশি ভোট পড়ল এবার। ভোট শেষ হওয়ার অনেক আগেই ছাপিয়ে গেল ২০১১ সালের ভোটের রেকর্ড। দু হাত খুলে ভোট দিলেন সাধারণ মানুষ।

আর তাই প্রশ্ন এখন একটাই এবারের ভোটে খড় কুটোর মতো উড়ে যাবে কোন দল? এবারের ভোটে কাদের করুণ রাজনৈতিক পরিণতি ঘটতে চলেছে? কে বসতে চলেছে সিংহাসনে?

 

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget