এক্সপ্লোর

West Bengal Election : 'শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে, আঙুল দেখে বলে দেবেন...', দেবাংশুর প্রচারে 'বেফাঁস' অসিত

West Bengal Assembly Election 2026 : অসিত মজুমদার বলেছেন, 'যাঁরা আমাদের পোলিং এজেন্ট হবেন, শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে। আঙুলটা নীচে আসছে, নাকি উপরের দিকে যাচ্ছে।'

West bengal Election : ভোটের প্রচারে গিয়ে বুথেই ভোটারদের নজরদারির 'দাওয়াই' ! ভোটের প্রচারে গিয়ে 'বিতর্কিত' মন্তব্য 'বিদায়ী' তৃণমূল বিধায়কের। চুঁচুড়ায় এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাঁরই প্রচারে গিয়ে 'বিতর্কিত' মন্তব্য করেছেন সেখানকার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার।     

অসিত মজুমদার বলেছেন, 'যাঁরা আমাদের পোলিং এজেন্ট হবেন, শুধু খেয়াল রাখবেন আঙুলটা কোথায় যাচ্ছে। আঙুলটা নীচে আসছে, নাকি উপরের দিকে যাচ্ছে। আর আঙুল দেখে বিকেলে যখন জমা দিতে যাবেন, বলে দেবেন দাদা এই বুথে এত ভোটে জিতছি। আমার ৩৬১টা বুথ, ৩৬১টা বুথের প্রতিটা বুথে ঘাসের উপর জোড়া ফুল পতপত করে উড়বে, আর দেবাংশুর জয়যাত্রা অব্যাহত থাকবে।'         

চুঁচুড়ার তিন বারের বিধায়ক অসিত। কিন্তু এবার তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। বরং প্রার্থী করা হয়েছে তরুণ তুর্কি দেবাংশুকে। সেই নিয়ে গোড়াতেই উষ্মা প্রকাশ করেছিলেন অসিত। টিকিট দেওয়া হবে না বলে আগে থেকে তাঁকে কিছু জানানোও হয়নি বলে দাবি করেছিলেন তিনি। রচনার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে টিকিট দেননি বলে অভিযোগ করেছেন অসিত। এমনকি রচনা থাকলে দেবাংশু ভট্টাচার্যের ভরাডুবি ঘটবে বলেও ভবিষ্যদ্বাণী করে দিলেন অসিত। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে ২ দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল। সেদিন ১৫২টি আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। সেদিন ১৪২টি আসনে ভোট গ্রহণ হবে। আর ভোট গণনা আগামী ৪ মে।        

এর আগেও হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। প্রসঙ্গত উল্লেখ্য, চুঁচুড়ার এবারের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই তাঁকে আক্রমণ করে অসিত মজুমদার বলেন, "ও কে? তিনদিনকার যোগী। সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন, গড়বেতা, নানুর দেখেছে? ও থাকলে দেবাংশু হারবে, না থাকলে জিতবে। দেবাংশুর ভরাডুবি করাবে ও। শহরাঞ্চলে কেন মানুষ ওকে ভোট দিচ্ছে না বলুন তো! গ্রামে নেচেগেয়ে ভোট হয়। শহরাঞ্চলে লোকে ওকে ভোট দিচ্ছে না কেন? আমাকে ২১ হাজারে জিতিয়েছিল। ওকে ৮ হাজারে হারায় কেন? শহরাঞ্চলের মানুষ ওকে পছন্দ করে না। আমি আমার শক্তি অনুযায়ী দেবাংশুকে জেতানোর চেষ্টা করব। কিন্তু রচনা যতবার বেরোবে, ও কিন্তু ডুববে!"             

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Baruipur Incident | নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতার পরিবারের আর্জি শুনে শুরু ফাঁড়ি তৈরির কাজ
Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget