এক্সপ্লোর

West Bengal Election 2026: দ্বিতীয় দফার আগে সরানো হল কালীঘাটের OC-কে !

EC On Police Transfer : দ্বিতীয় দফার ভোটে ৪ দিন আগে ফের পুলিশে বদলি

কলকাতা: বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ১৪২টি আসনের ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোটে ৪ দিন আগে ফের পুলিশে বদলি। সরানো হল কালীঘাট ও আলিপুর থানার OC-কে। কালীঘাট থানার অ্যাডিশনাল OC-কেও বদলি করা হয়েছে। সরানো হল উল্টোডাঙা মহিলা থানার OC-কেও। 

আরও পড়ুন, টোস্ট দিয়েই সকাল শুরু সোমেন পুত্রের, কী কী খেতে পছন্দ করেন বালিগঞ্জ কংগ্রেস প্রার্থী রোহন মিত্র ?

ভোটের ঠিক আগে কালীঘাট থানার ওসি বদল করে দিল নির্বাচন কমিশন

দ্বিতীয় দফা ভোটের ঠিক আগে কালীঘাট থানার ওসি বদল করে দিল নির্বাচন কমিশন। তবে শুধু ওসি নয়, কালীঘাট থানার অ্যাডিশনাল OC-কেও বদলি করে দিয়েছে কমিশন। সম্প্রতি চলতি মাসেই প্রথম দফার আগেই কলকাতা পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছিল। সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনারকে। এর সঙ্গে বদলি করা হয়েছে আরও ৯ আইপিএস অফিসারকেও। সব মিলিয়ে মোট ১২ অফিসারকে বদল করা হল নির্বাচনের ঠিক আগেই। কলকাতা পুলিশের নতুন গোয়েন্দা প্রধান করা হয় সোমা দাস মিত্রকে। সরিয়ে দেওয়া হয় যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদকেও। তাঁর জায়গায় নতুন যুগ্ম কমিশনার (সদর) হিসাবে আসেন সুদীপ সরকার। 

ডায়মন্ড হারবারের পাঁচজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড

বিক্ষিপ্ত কিছু অশান্তি হলেও, বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট মিটেছে শান্তিতেই।ভবানীপুর-সহ একাধিক 'হেভিওয়েট' কেন্দ্রেও ভোট হবে ওই দিন। তার আগে আরও কড়া হচ্ছে নির্বাচন কমিশন। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবারের পাঁচজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল। অন্যদিকে, দ্বিতীয় দফার ভোটের আগে আরও ১১ জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করল কমিশন।

সাসপেন্ড হওয়া এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ

শুক্রবার, রাজ্যের মুখ্যসচিবকে দেওয়া এই নির্দেশিকায়,  ডায়মন্ড হারবারের ৫ জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার কথা বলা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, সাসপেন্ড হওয়া এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার ভোটের আগে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে,  অতিরিক্ত ১১ জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। মূলত পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশ থেকে তাদের আনা হয়েছে। 
 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget