এক্সপ্লোর

West Bengal Election 2026 : এই তারিখের মধ্যে বাড়ি খালি করুন ! বদলি হওয়া জেলাশাসকদের কড়া নির্দেশ কমিশনের

'বাংলোই খালি করছে না, থাকব কোথায়', সমস্যায় নতুন জেলাশাসকরা, ডেডলাইন দিয়ে কড়া নির্দেশ কমিশনের ।

রুমা পাল, কলকাতা : ১১ জন জেলাশাসক সহ ১৩ জন DEO-কে বদলি করেছে নির্বাচন কমিশন। তাঁদের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে নতুন দায়িত্বে আসা জেলাশাসকদের একাংশ। পুরনো জেলাশাসকরা নাকি বাড়ি ছাড়তেই চাইছেন না! এই অভিযোগের কড়া জবাব দিন এবার কমিশনও। 

বাংলো না ছাড়ার অভিযোগ               

বদলি হওয়া জেলাশাসকদের একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন নতুনদের একাংশ। শুক্রবার DEO-দের সঙ্গে কমিশনের ভার্চুয়াল বৈঠকে নতুন দায়িত্ব পাওয়া কয়েকজন জেলাশাসক অভিযোগ করেন, নির্বাচনে কাজ তো করবেন, কিন্তু যে বাড়িতে থাকতে হবে সেটাই খালি করছেন না সদ্য বদলি হওয়া জেলাশাসকরা ৷ অভিযোগ, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার-সহ বেশ কিছু জেলাশাসকরা বদলি হলেও তাঁদের বাংলো খালি করছেন না। এরপরই CEO মনোজকুমার আগরওয়াল কড়া নির্দেশ দিয়ে বলেন, আগামী ২২ মার্চের মধ্যে খালি করতে হবে বাংলোগুলি।  

নজিরবিহীন প্রশাসনিক বদল, মুখ্যমন্ত্রীর ক্ষোভ               

রবিবার ভোট ঘোষণার রাতেই কার্যত নজিরবিহীনভাবে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন। পরের দিন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত DG পীযূষ পাণ্ডেকে সরিয়ে, দায়িত্ব দেওয়া হয় সিদ্ধিনাথ গুপ্তাকে। এরপর বদল করা হয় দুই রাজ্যের দুই ADG-সহ উনিশ জনকে। এরপর ডেপুটি কমিশনারদের পাশাপাশি সরিয়ে দেওয়া হয় এগারো জেলার DM ও কলকাতার দুই DEO-কে। অর্থাৎ, MCC চালুর পর থেকে কার্যত পুলিশ-প্রশাসনের খোলনলচেটাই বদলে দেয় নির্বাচন কমিশন।  এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নজিরবিহীন পদক্ষেপ কেন? প্রশ্ন তুলে কমিশনারকে সরাসরি চিঠিও লেখেন তিনি।                  

DEO-দের ভূমিকা কী?                          

জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন 'District Election Officer' বা DEO. সাধারণত, জেলাশাসকরা এই দায়িত্ব পালন করেন।  এখন কমিশনের  নতুন দায়িত্ব পেয়ে  নতুন অফিসাররা কীভাবে কাজ করেন, সেটাই দেখার। এবার অপেক্ষা ভোটের দিন, ২৩ ও ২৯-এ এপ্রিলের!
কেমন হয় ভোট, সেটাই দেখার। কাকে ভোট দেবেন ভোটাররা? সেটাই আসল প্রশ্ন।                        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget