এক্সপ্লোর

Mamata Banerjee : 'কেন্দ্রীয়মন্ত্রী টাকা নিয়ে আসেন !' চাঞ্চল্যকর অভিযোগ মমতার, নিশানায় কে ?

TMC News : সরব হন একাধিক ইস্যুতে। পয়লা বৈশাখের শুভ মুহূর্তে তাঁকে গালি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন মমতা ।

ইসলামপুর : 'কেন্দ্রীয়মন্ত্রী টাকা নিয়ে আসেন ! আপনাদের কেন্দ্রীয়বাহিনীর গাড়িতে কী কী আসে আমি জানি ।' ফের চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ইসলামপুরের ইসলামপুর কোর্ট ময়দানের জনসভায় বক্তব্য রাখেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, "দেশে কী চলছে ? দেশকে সঙ্কটে ফেলে...কেন্দ্রীয়মন্ত্রী টাকা নিয়ে আসেন ! আপনাদের কেন্দ্রীয়বাহিনীর গাড়িতে কী কী আসে আমি জানি । যদি দম থাকে, প্রতিদিন অন্যের গাড়ি চেক করার আগে আমার গাড়ি চেক করুন। আজও আপনারা দমদমে এসেছিলেন, আমি ছেড়ে দিয়েছি। কিন্তু, আপনারা পালালেন। এসেছিলেন তো ? আমি খুশি হয়েছি। যে, আমি বিজেপির মতো চোর-ডাকাত নই। আমি রাজনীতি করি। এক টাকাও বেতন সরকার থেকে নিই না। এটা বুঝতে হবে।" পাশাপাশি ভোটবঙ্গে গাড়ি চেকিং নিয়ে তিনি বলেন, "আজ দমদম এয়ারপোর্টে আমাদের গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয়বাহিনী। আমি বললাম, চেক করুন। আমি চাই, আমাদের গাড়িও চেক করুন। যদি তৃণমূলের সব নেতার চেক হয়, তাহলে প্রধানমন্ত্রীর কেন হবে না ? কেন CAPF-এর গাড়ি চেক হবে না ? কেন স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি চেক হবে না ? কেন বিজেপির গাড়ি চেক হবে না ? শুধু তৃণমূলের হবে ? এভাবেই ভোট চলবে ?" 

সরব হন একাধিক ইস্যুতে। পয়লা বৈশাখের শুভ মুহূর্তে তাঁকে গালি দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন মমতা । তিনি বলেন, "আজ পয়লা বৈশাখের দিন বলে যাচ্ছি, লাটসাহেব বাংলার...সবথেকে বড় ঘরে যিনি থাকেন, আমি নাম বলতে চাই না...আজ স্টেটমেন্ট দিয়েছেন...আরে বাঙালির নববর্ষ...বাংলার লোককে অভিনন্দন জানান। শুভকামনা করুন। উনি আমাকে গালি দিয়েছেন।" West Bengal Election 2026

সভায় উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, SIR-এর বদলা নেবেন তো? উত্তরে কর্মী-সমর্থকরা সমস্বরে জানান, নেবেন। এরপরই সুর চড়িয়ে তৃণমূলনেত্রীর বক্তব্য, "এবার যদি ভোট না দেন, এরপর ডিলিমিটেশনের বিল নিয়ে এসেছে। মহিলা বিল আলাদা, ডিলিমিটেশন বিল আলাদা। তুমি মেয়েদের এত অসম্মান করছো কী করে ? মহিলা বিলের সঙ্গে দেশটাকে ভাগ করার চক্রান্ত করছো। মহিলা বিলের সঙ্গে ইচ্ছা করে ডিলিমিটেশনকে জুড়েছ। কারণ, তুমি দেশটাকে টুকরো করতে চাও। আগামীদিন তুমি ভারতে থাকবে না। তুমি জিতবে না। বাংলাকে টার্গেট করলে, আপনাকে টার্গেট করব। বাংলায় ফিরে আসার পর আপনাকে দেখাবে আমাদের শক্তি কত।" Mamata Banerjee

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget