এক্সপ্লোর

Mamata Banerjee : '...যা যা স্বেচ্ছাচারী বিল করেছ সব বাতিল করে দেব আমরা', হুঙ্কার মমতার

Uniform Civil Code : ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিতর্ক-চাপানউতোর দীর্ঘদিনের।

কেশিয়াড়ি : "তুমি যা যা স্বেচ্ছাচারী বিল করেছ সব বাতিল করে দেব আমরা।" কেশিয়াড়ির রাবণ দহন মাঠের জনসভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী প্রসঙ্গে একথা বললেন তৃণমূলনেত্রী ? তিনি বলেন, "ইউনিফর্ম সিভিল কোড মানে কী ? একটাই বিজেপি, একটাই নীতি। আমরা পুরোপুরি এর বিরোধিতা করব। এখন সবাই যখন নির্বাচনে ব্যস্ত আছে, তখন তোমাকে এই বিলগুলো আনতে হচ্ছে...মেজোরিটি আজ আছে, তুমি আজ বিল পাস করবে, কাল তুমি ক্ষমতায় থাকবে না আমরা বাতিল করে দেব। তুমি যা যা স্বেচ্ছাচারী বিল করেছ সব বাতিল করে দেব আমরা।" 

ইউনিফর্ম সিভিল কোড...

বিধানসভা ভোটের মুখে রাজ্যে এসে সংকল্প পত্র প্রকাশ করে অভিন্ন দেওয়ানি বিধি চালুর হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, "মমতাজি যা পারেন করুন। অভিন্ন দেওয়ানি বিধি চালু হবেই।" পাল্টা সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিতর্ক-চাপানউতোর দীর্ঘদিনের। অতীতে বারবার এর বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি বলেছেন, "মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে CAA। আর ল্য়াজাটা NRC। আর মধ্য়িখানের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আমি জানি অনেকের মধ্য়ে প্রশ্ন আছে, NRC হবে কিনা, CAA হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কো়ড নিয়ে আসছে। আমরা মানব না। গায়ের জোরে মানব না। গায়ের জোরে মানব না। গায়ের জোরে মানব না। "

কী এই ‘ইউনিফর্ম সিভিল কোড’ ?

কী এই ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা অভিন্ন দেওয়ানি বিধি ? মুসলিম এবং খ্রিস্টান, দুই সম্প্রদায়েরই বর্তমানে, বিবাহ ও বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন রয়েছে। ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে, হিন্দু-মুসলিম-খ্রিস্টান সব ধর্মের মানুষই চলে আসবে এক আইনের আওতায়। অর্থাৎ এক আইন, শাস্তিও এক। গত বছর ২৭ জানুয়ারি থেকে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চালু করা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। সম্প্রতি গুজরাত বিধানসভাতেও পাস হয়ে গেছে এই বিধি। এই প্রেক্ষাপটে ভোটে জিতে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গেও ‘ইউনিফর্ম সিভিল কোড’ চালুর হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, "৬ মাসের মধ্যে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করে সব নাগরিকের জন্য এক আইন সুনিশ্চিত করব। ভারতের সব ধর্মের নাগরিকের জন্য সমান আইন হোক, সেটা তোষণ ? নাকি কোনও নাগরিক চারটে বিয়ে করতে পারবে আর কোনও নাগরিক একটা বিয়ে করতে পারবে, সেটা তোষণ? তোষণের রাজনীতির জন্য এরা এতদিন ঝুলিয়ে রেখেছে। মমতাজি যা পারেন করুন। দেশে যেখানে বিজেপির সরকার আছে, সেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবেই।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget