এক্সপ্লোর

West Bengal Election 2026: দ্বিতীয় দফার আগে ভয়াবহ অশান্তি রাজ্যে, ছাড়া হল না এবার অ্যাম্বুল্যান্সকেও !

দ্বিতীয় দফার আগে ভয়াবহ অশান্তি রাজ্যে, ভাঙচুর-বেধড়ক মার-আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ

সমীরণ পাল, ভাস্কর মুখোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, বিটন চক্রবর্তী, কলকাতা: দোরগড়ায় দ্বিতীয় দফার নির্বাচন। আর তার আগে জেলায় জেলায় অশান্তির ছবি প্রকাশ্যে। হামলা, ভাঙচুর থেকে শুরু করে মারধরের অভিযোগ উঠে আসছে।

আরও পড়ুন, 'ভয়ঙ্কর খেলব ৪ তারিখ, মনে থাকে যেন...' ! ভিডিওতে ডায়মন্ড হারবারের ভোটারদের হুমকি বাইক বাহিনীর

দ্বিতীয় দফা ভোটের আগে উত্তপ্ত দেগঙ্গা। তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলল আইএসএফ। আইএসএফের অভিযোগ, শনিবার রাতে নৌশাদ সিদ্দিকির রোড শোয়ের পর তৃণমূল কর্মীরা হামলা চালায় তাঁদের কর্মীদের উপর।এমনকী নৌশাদ সিদ্দিকির উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে রাতে টায়ার জ্বালিয়ে বেড়াচাঁপা-হাড়োয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আইএসএফ কর্মীরা। যদিও আইএসএফের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

 এবার হলদিয়ায় আক্রান্ত বিজেপি কর্মী। প্রথম দফা ভোটে বিজেপির হয়ে পতাকা টাঙানো থেকে শুরু করে প্রচার করার জের, হলদিয়ায় আক্রান্ত কয়েকজন বিজেপি কর্মী। হলদিয়ার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলির অভিযোগ, গতকাল সন্ধেবেলায় দুর্গাচক থানার ঝিকুখালি এলাকায় বিজেপির কয়েকজন কর্মীকে তৃণমূলের লোকজন মারধর করে। সেখান থেকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে তাদের নিয়ে আসা হয়। একজনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

অশান্তি কোচবিহারেও।  শনিবার গভীর রাতে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপির ৩ নং মন্ডল সম্পাদক  দিপক দাসের দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে,অভিযোগ  বেশ কিছুদিন থেকে তাকে দোকান বন্ধ করার জন্য শাসক দলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছিল।   গতকাল রাতে সেই দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাস্থলের দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযোগ অস্বীকার তৃণমূল।

ভোট মিটতেই হামলা হয়  এবার রামপুরহাটে। ১৪ নং ওয়ার্ডে প্রাক্তন বিজেপির বুথ সভাপতি দেবাশীষ মন্ডল কে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এমনকি তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা তার অ্যাম্বুল্যান্স গাড়িতে ভাঙচুর করা হয়, আগুন লাগানোর চেষ্টা করা হয়। বাইরে থেকে ইঁট ছুড়ে ভেঙে দেওয়া হয় বাড়ির জানালার কাঁচ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বীরভূমের রামপুরহাটে ১৪ নং ওয়ার্ডে।

অভিযোগ, বিজেপি কর্মী দেবাশীষ মন্ডল কর্মীদের সাথে বৈঠক করে বাড়ি ফিরছিলেন।  সেই সময় হাঠাৎ করে লোডশেডিং হয়ে যায়। দুইজন বাইকে করে এসে পেছন থেকে তার পিঠে রডের বাড়ি মারে। এর পরে সে পরে গেলে হুমকি দিয়ে পালিয়ে যায়। রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ চলে যেতেই দ্বিতীয় হামলা হয়। এবার তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের সামনের কাঁচ ভেঙে দেওয়া হয়। অভিযোগ অ্যাম্বুলেন্সে আগুন লাগানোর চেষ্টা করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget