কলকাতা:  ছাব্বিশের ভোটের আগে রাজ্যে প্রচারে এসে ঝড় তুললেন রাহুল গান্ধী। এদিন রাজ্যে এসে মমতার নাম তুলে সরাসরি নিশানা, তৃণমূলকে তুলোধনা করে, তুললেন বেকার ভাতা প্রসঙ্গও।  কর্মসংস্থানের প্রতিশ্রুতি ও আবেদনের সঙ্গে হিসেব মিলছে না, অভিযোগ তুলে তীব্র কটাক্ষ রাহুলের।

Continues below advertisement

আরও পড়ুন, "তৃণমূল প্রার্থীকে গাছে বেঁধে রাখুন, যদি..", প্রচারে গিয়ে বিস্ফোরক সিউড়ির BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়

Continues below advertisement

প্রথমে এসে এদিন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। কেমন আছেন ? বিজেপি থেকে বেশি বিরক্ত নাকি তৃণমূল থেকে ? নাকি দুজনের থেকেই ? দেশের প্রধান যে লড়াই চলছে , তা হল কংগ্রেস পার্টি, বিজেপি-আরএসএস এর মধ্য়ে চলছে। দেশে আমরা লড়ি বিজেপির বিরুদ্ধে। আরএসএস-র বিরুদ্ধে। একদিকে আমরা বলি, দেশের থেকে হিংসা মিটে যাক, অপরদিকে বিজেপি-আরএসএস-র সদস্যরা বলেন, ভয়, হিংসা হিন্দুস্থানে থাকুক। ' তিনি আরও বলেন, এই মুহূর্তে আপনারা নরেন্দ্র মোদির চেহারা দেখেছেন ? চোখ মেলাতে পারেন না। আমি ওনার চোখে দিকে যখন তাঁকাই উনি তখন নিচের দিকে তাঁকান। ...দেশকে বেচে দিয়েছেন নরেন্দ্র মোদি। '

রাহুলের সংযোজন, 'বাংলায় TMC পার্টি বিজেপির জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে। কারণ যদি TMC নিজের কাজ করত, আপনাদের রোজগার দিত, ঘৃণা যদি না ছড়াত, তাহলে এখানে বিজেপির কোনও প্রশ্নই উঠত না। বাংলায় বিজেপিকে দেখাই যেত না। ২০২১-এ তৃণমূল কংগ্রেস বাংলায় প্রতিশ্রুতি দিয়েছিল আমার মনে আছে। ৫ লক্ষ মানুষকে রোজগার দেবে। এটা ওদের (TMC) প্রতিশ্রুতি ছিল।  আর এখন ৮৪ লক্ষ যুব বেকার ভাতার জন্য আবেদন করেছেন। মমতা বলেছেন ৫ লক্ষ যুবকে আমি রোজগার দেব। আর ৮৪ লক্ষ যুব বেকার ভাতা চেয়েছে। রসিকতা হচ্ছে এখানে বাংলার সাথে।"

এদিন রাহুল গান্ধী বলেন, 'তৃণমূল বিজেপির মোকাবিলা করতে পারবে না। যদি কোনও দল বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে পারে, এবং বিজেপিকে হারাতে পারে, তার নাম কংগ্রেস। এই যে সব হচ্ছে ..SIR থেকে শুরু করে, চুরি হচ্ছে, এটাকে তৃণমূল বন্ধ করতে পারবে না। আপনাদের উপর যে অত্যাচার বিজেপি করছে, বাংলা এবং দেশে ভোট কাটছে, হিংসা ছড়াচ্ছে, তৃণমূল এটাকে থামাতে পারবে না। কংগ্রস পার্টি এটাকে থামাতে সক্ষম। এই কথা বিজেপি জানে, যে তৃণমূল কংগ্রেস ওদেরকে হারাতে পারবে না। জানে কংগ্রেসই শুধু ওদের পতন ঘটাবে। মোদিজিও জানেন, একজন মানুষ আছেন, যিনি পিছনে সরে যাওয়ার নয়, একজন আছেন যিনি ভয় পান না এবং যিনি মোদির কথায় হাসেন। '