এক্সপ্লোর

Sisir Adhikari : 'যে ভোট জীবনে দেখেননি, সেই ভোট এবার দেখবেন', বড় দাবি শিশির অধিকারীর; কেন বললেন ?

BJP News : শিশির-পুত্র শুভেন্দু অধিকারী এবারও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।

এগরা : "যে ভোট জীবনে আপনারা দেখেননি, সেই ভোট এবার দেখবেন।" সোমবার এগরায় সাংবাকিদের সঙ্গে কথা বলার সময় এমনই দাবি করলেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। তাঁর কথায়, "ফলাফল এবার পরিষ্কার হয়ে গেছে। এরা চলে যাচ্ছে। এরা আর নেই। মানুষের মন থেকে গেছে। বাকি ভোট বাক্স থেকে চলে যাবে। আপনাদের কাছে আমি বলি, যে ভোট জীবনে আপনারা দেখেননি, সেই ভোট এবার দেখবেন।" কিন্তু কেন এরকম কথা বলছেন বর্ষীয়ান রাজনীতিক ? সাংবাদিকদের সেই প্রশ্নেরও জবাবও দিলেন। শিশির অধিকারী বলেন, "এই যে লুঠপাট। পুলিশ দিয়ে ধমকে-চমকে, গরিব মুসলমানকে ডেকে নিয়ে ধমকানো...এসব অনেক কীর্তি ওরা করেছে তো। সেই কীর্তি এখনও চলছে। আর পুলিশের কথা লোক শুনবে না।" প্রসঙ্গত, শিশির-পুত্র শুভেন্দু অধিকারী এবারও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। এর সঙ্গে সঙ্গে ভবানীপুর কেন্দ্র থেকেও লড়াই করছেন তিনি। সেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অর্থাৎ, গতবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে কেন্দ্রবিন্দু ছিল নন্দীগ্রামে, এবার তা শিফ্ট হয়েছে ভবানীপুরে। শেষ হাসি কে হাসবেন, তা জানা যাবে ৪ মে। কিন্তু, প্রচারে তৃণমূল বা বিজেপি, খামতি রাখছে না কোনও দলই। এই আবহে শিশির অধিকারীও প্রচারের ময়দানে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, 'নন্দীগ্রামে যাব, ভবানীপুরেও প্রচারে যাব।'

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে আজ মনোনয়ন দাখিল করেছেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন দেওয়ার আগে হুঙ্কার দিয়ে তিনি বলেন, "৪ মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছেই। আর একটা কথা দিয়ে গেলাম। নন্দীগ্রামের মতো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে হারছেন।" হলদিয়া-মহিষাদলের বিজেপি প্রার্থীদের নিয়ে মনোনয়ন পেশ করেন তিনি। মনোনয়নের আগে রেয়াপাড়াতে পুজোও দেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। ধর্মেন্দ্র প্রধান, দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে করেন ‍র‍্যালি।

এবার নন্দীগ্রামে পবিত্র করকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ভবানীপুর থেকে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম এবং ভবানীপুর- ২ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। ২ বিধানসাভা আসনেই জয়ের ব্য়াপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস।  প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার কী হবে নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্রে তা স্পষ্ট হবে ৪ মে। কিন্তু, তার আগেই জম উঠেছে প্রচারের ময়দান। গতকাল শুভেন্দু অধিকারীর প্রচার ঘিরে উত্তেজনার পারদ চড়ে চেতলায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget