এক্সপ্লোর

Falta News : ফলতায় ভোটারদের 'হুমকি', গ্রেফতার ৩ তৃণমূল কর্মী

South 24 Paraganas : একাধিক অভিযোগ তুলে পথে নেমেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।

ফলতা : ফলতা। গোটা রাজ্যের নজর এখন এই বিধানসভা কেন্দ্রের দিকে। একাধিক অভিযোগ তুলে পথে নেমেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। পথে নেমেছেন মহিলারা। এবার পদক্ষেপ। ফলতায় ভোটারদের 'হুমকি'র ঘটনায় এবার গ্রেফতার করা হল ৩ তৃণমূল কর্মীকে। পঞ্চায়েত প্রধান-সহ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। সুজাউদ্দিন শেখ ও ইসরাফিল চকদারের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। তৃণমূলের বঙ্গনগর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসরাফিল চকদার। জাহাঙ্গির খান ঘনিষ্ঠ ফলতার তৃণমূলকর্মী সুজাউদ্দিন শেখ।

হুমকির জেরে তৃণমূলকে ভোট দেওয়ার পরও মারধর করা হয়েছে। এই অভিযোগ তুলে ফলতায় পথে নামেন বিজেপি সমর্থকরা। পুনর্নির্বাচনের দাবি তোলেন তাঁরা। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। যদিও অভিযোগ উড়িয়ে দেয় তৃণমূল।

ইভিএম কারচুপি থেকে শুরু করে সিসিটিভি বন্ধ থাকা। একাধিক অভিযোগে মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে শনিবার ছিল ১৫টি বুথে পুনর্নির্বাচন। আর এদিনই পুনর্নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনারই ফলতা। মারধর, বাড়িতে ঢুকে মহিলাদের হুমকি দেওয়ার মতো একগুচ্ছ অভিযোগ তুলে পথে নামেন বিজেপি সমর্থকরা। ফলতার এক বাসিন্দা বলেন, "ওরা যেটা চেয়েছিল সেটাতেই আমরা ভোট দিয়েছি। কিন্তু বাড়ির লোককে ডেকে মারধর করা, এগুলো তো করাটা উচিত হয়নি। আমরা আজাদিটা কোথায় পেলাম ?" অপর এক বাসিন্দা বলেন,
"আমরা তৃণমূলকে, ওদেরই ভয়ে, এতে ওদেরই ভোট দেওয়া হচ্ছে। কিন্তু উল্টে ওরাই শাসাচ্ছে আমাদেরকে।"

'সিংহম-কে নিয়ে আসুন, সমাধান হয়ে যাবে', ফলতায় পুনর্নির্বাচনের সঙ্গে নিরাপত্তার দাবিতে পথে মহিলারা

শুক্রবারের পর শনিবারও তেতে ওঠে এই এলাকা। বঙ্গনগর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান, তৃণমূল নেতা ইসরাফিল চকদার ও তাঁর দলবলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন বিজেপির সমর্থকরা। এক বাসিন্দা বলেন, "ইসরাফিল ও তাঁর দলবল, কিছু কিছু বাড়িতে গিয়ে শুধুমাত্র সন্দেহের বশে, যে তাঁরা বিজেপিতে ভোট দিয়েছেন, সেই সন্দেহের বশে তাঁদের বাড়িছাড়া করতে চেয়েছেন। এমনকী এটাও বলেছেন যে বাড়ির বাচ্চাগুলোকে কেটে, কুচিয়ে ফেলে দেবে।"

২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয়, দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। সেদিন জোর করে ভোট আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাসিন্দাদের একাংশ। এই অবস্থায় এদিন পঞ্চায়েত প্রধান ইসরাফিল চকদার-সহ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেফতারির দাবি তুলে পথে নামেন বিজেপি সমর্থকরা। হাসিমনগরে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget