এক্সপ্লোর

West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম

West Bengal Assembly Election 2026: উভয় ক্ষেত্রেই অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে।

রাজীব চৌধুরী ও সোমক লাহিড়ী, কলকাতা: দিন দু'য়েক হয়েছে বাংলায় দুই দফার ভোটগ্রহণ (West Bengal Assembly Election 2026) শেষ হয়েছে। পরিবর্তন না প্রত্যাবর্তন, বাংলার ভবিষ্যৎ কী? এই প্রশ্নই এখন গোটা দেশে সকলের মুখে মুখে ঘুরছে। সোমবার, ৪ মে হবে ভাগ্যনির্ধারণ, মিলবে সেই উত্তর। এবার তুলনামূলক শান্তিতেই মিটেছে ভোটগ্রহণ পর্ব। তেমন ঝামেলা, অশান্তির খবর শোনা যায়নি। তবে ভোট শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে ভোট পরবর্তী সন্ত্রাস।

মুর্শিদাবাদের (Murshidabad News) ইসলামপুর থানার লোচনপুর। সেখানেই গতকাল রাতে ৪০ নম্বর বুথের সিপিআইএম এজেন্ট রুহুল আমিন আক্রান্ত হলেন। রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন রুহুল। অভিযোগ তাঁকে তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে একদল তৃণমূল নেতা প্রকাশ্যে চায়ের দোকানে মারধর করে। সিপিএম এজেন্টকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। রাতে রুহুলের পরিবার খবর পেয়ে কোনওক্রমে তাঁকে উদ্ধার করে। পুলিশে অভিযোগ জানানো হয়। তবে প্রাথমিকভাবে কোনই ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানা যাচ্ছে। বরং, উল্টে পুলিশের পক্ষ থেকে কিছুই হয়নি এমন দাবি করা হয়। সেই দাবির সমর্থনে একটি ভিডিও প্রকাশ করা হয়।   

              

পুলিশি সহযোগিতা না মেলায় পরে রানীনগর বিধানসভার সিপিআইএম প্রার্থী জেলা পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। তারপরেই অবশেষে পুলিশ ঘটনাস্থলে যায়। তাতেও সমস্যার সমাধান হয়নি। বরং অভিযোগ উঠে ওই চায়ের দোকানের সিসিটিভি ফুটেজ একাংশ ডিলিট করে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় তীব্র অস্বস্তিতে শাসক তৃণমূল কংগ্রেস।

আবার বৃহস্পতিবারই বিকালে মালদহে বিজেপির মণ্ডল সভাপতির উপরে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপির মণ্ডল সভাপতি মহানন্দ মণ্ডলের রাস্তা আটকে ইট দিয়ে মারধর করে তৃণমূলের কর্মীরা। ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়ার মহানন্দাটোলার উত্তর বালুপুরে। দুষ্কৃতিদের হামলায় আক্রান্ত মণ্ডল সভাপতি মহানন্দকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজে। ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির উত্তর মালদহের সভাপতি খগেন মুর্মু। গতকাল আক্রান্ত হলেও, ভোটের আগে থেকেই মহানন্দকে হুমকি দেওয়া হত বলে অভিযোগ।

খগেন বলেন, 'কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে ভোটে সন্ত্রাস করতে পারেনি তৃণমূল। এখন সন্ত্রাস করে আমাদের দলের মণ্ডল সভাপতির উপরে হামলা চালানো হয়েছে। পুলিশে ঘটনাটি জানানো হয়েছে।' তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget