এক্সপ্লোর

Dilip Ghosh: দিলীপ ঘোষকে দেখে 'জয় বাংলা' স্লোগান ! চা-চক্রে গিয়ে বিক্ষোভের মুখে খড়গপুর সদরের BJP প্রার্থী

West Bengal Election: দিলীপ ঘোষের অনুগামীরা 'জয় শ্রীরাম' স্লোগান দিতেই, অপর দিক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হয়। 

বিশ্বজিৎ দাস, খড়গপুর : চা চক্রে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন খড়গপুর সদর বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়গপুর পুরীগেট এলাকা থেকে বেরনোর সময় কয়েকজন তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষের তরফে যখন তাঁদের বাড়ি ভাঙার নোটিস দেওয়া হয়েছিল, তখন একবারের জন্যও দিলীপ ঘোষ এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেননি। প্রয়োজনের সময় পাশে না থেকে এখন কেন ভোট চাইতে এসেছেন, এই প্রশ্ন তুলে সরব হন বিক্ষোভকারীরা। দিলীপ ঘোষের অনুগামীরা 'জয় শ্রীরাম' স্লোগান দিতেই, অপর দিক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হয়। 

এবারের বিধানসভা নির্বাচনে টিকিট পেয়েছেন দিলীপ ঘোষ। তবে তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদার প্রার্থী হননি। এই নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশও করেছেন তিনি। টিকিট না পেয়ে প্রকাশ্যে সরব হন দিলীপ-পত্নী রিঙ্কু মজুমদার। নাম না করে একাধিক বিজেপি নেতাদের আক্রমণ করেনতিনি। রাজারহাট-নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়াকে নিশানা করেন দিলীপ-পত্নী। 'যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। নতুনদের সুযোগ দেওয়া উচিত ছিল। একই পরিবার থেকে একাধিক সদস্যকে প্রার্থী করা হল, এটা ঠিক নয়। প্রয়োজন হলে রাজনীতি ছেড়ে দেব', হুঙ্কার দিয়েছেন রিঙ্কু মজুমদার। 

গতকাল 'জয় বাংলা' স্লোগানের সম্মুখীন শুভেন্দু অধিকারীও 

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে 'জয় বাংলা', 'চোর চোর' স্লোগান দেওয়া হয়েছে বুধবার। বিরোধী দলনেতাকে দেখেই কার্যত ধাওয়া করতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। 'চোর, চোর, চোরটা... ওই চোর... চোর... চোর' বলে চিৎকার করতে থাকেন কয়েকজন। দীনবন্ধুপুর যাওয়ার পথে উত্তেজনা তৈরি হয়। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরাও। অন্যদিকে, পাল্টা জবাব দেন শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, 'আমার এমএলএ অফিসের সবাই পরিষেবা পেয়েছে। এসব করে লাভ নেই। এবারে হবে না ভাই। ২১- এর মতো করতে দেব না। আমি বলে দিলাম। আমার অধিকার আছে প্রার্থী... সবার কাছে আবেদন করার। যে বলেছে তাকে বুঝে নেবেন। আমার সঙ্গে সবার সম্পর্ক ভাল।' 

বুধবার দিনহাটায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। সেখানে তাঁকে দেখেও কালো পতাকা দেখাতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে ২ দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল। সেদিন ১৫২ আসনে ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোট গ্রহণ করা হবে। আর ভোট গণনা আগামী ৪ মে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget