এক্সপ্লোর

Wine Shop Closed Order: টানা ৪ দিন বন্ধ মদের দোকান,এমন নির্দেশ দেয়নি কমিশন, বলছেন CEO নিজেই ! তাহলে?

Bengal Election Wine Shop Close Order: রাজ্যের আবগারি দফতরের নির্দেশে সোমবার থেকে  কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই মদের দোকান বন্ধ !

রুমা পাল, কলকাতা : ভোটের দিন ও তার তিন দিন আগে থেকে বন্ধ থাকছে মদের দোকান। ভোটের ফলের দিনও মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্যবার ভোটের ২ দিন আগে থেকে মদের দোকান বন্ধ রাখা হয়।  কিন্তু এবার সেই সময়সীমা ৪৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ৯৬ ঘণ্টা করে দেওয়া হয়েছে। এমনকী রাজ্যের আবগারি দফতরের নির্দেশে সোমবার থেকে  কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই মদের দোকান বন্ধ !

জেলাশাসক ও কলকাতার পুলিশ কমিশনারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে,  বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী, মদের দোকানগুলি বন্ধ রাখার সময়সীমা ৯৬ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন।  এই প্রেক্ষাপটে সোমবার থেকেই প্রথম দফায় ভোট থাকা ১৫২ বিধানসভা কেন্দ্র এলাকায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।  বিভিন্ন জেলার আধিকারিকদের কাছে যে নির্দেশিকা গেছে, তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৪ দিন মদের দোকান সমপূর্ণ বন্ধ থাকবে। কিন্তু এ সিদ্ধান্ত কার পরামর্শে? কমিশন তো এমন কথা বলেনি !! অন্তত তেমনটাই বলছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। 

কী বলছে কমিশন? 

মনোজ কুমার আগরওয়াল জানালেন, 'ইসিআই গাইডলাইন যেটা আছে, সেটা ৪৮ ঘণ্টা। এটা যে সার্কুলার বের করেছে, আবগারি দফতর, ওদের জিগ্যেস করুন। আমিও জিগ্যেস করব এটা কেন করা হল।' কিন্তু যেখানে ভোট নেই, সেখানেও কি টানা বন্ধ থাকবে মদের দোকান? মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার বলছেন, সেটা আমিও জিগ্যেস করে নেব একসাইজ কমিশনারকে। আমরা ইসিআই গাইডলাইনের বাইরে কিছু বলিনি। না আমাদের পরামর্শ নেওয়া হয়েছে, না অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। 

মনোজের কথাতেই পরিষ্কার, কমিশনের নির্দেশ ছাড়াই স্বতঃপ্রণোদিত হয়ে সোমবার থেকে রাজ্য জুড়ে সমস্ত মদের দোকান বন্ধ করেছে রাজ্যের আবগারি দফতর।  একেবারে আকস্মিক ভাবেই !                    

আবার ২৫ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে মদের দোকান

দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রেও ২৫ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে মদের দোকান। ৪ মে, ভোটের ফলের দিনও মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে মোটরবাইক চলাচলে শর্ত সাপেক্ষে রাশ টানল নির্বাচন কমিশন।  ভোটের ২ দিন আগে থেকে কোনও মোটর বাইক র‍্যালির অনুমতি দেওয়া হবে না।  সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটর বাইক ব্যবহার করা যাবে না।  সবমিলিয়ে এবারের বিধানসভা ভোটে এমন অনেক কিছু হচ্ছে, যা এর আগে কোনও দেখেন পশ্চিমবঙ্গবাসী !        

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget