এক্সপ্লোর

Post Poll Violence: নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা

WB Election Results: শুধু ভাতারই নয়। বরানগর ও সিউড়িতেও একই ছবি দেখা গেল। বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ জিতেছেন। তিনি হারিয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।

কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ফল ঘোষণার পর থেকেই দিকে দিকে অশান্তির আবহ। তৃণমূল কংগ্রেসের অনেক কর্মীকে ও তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আক্রমণ করার ছবি দেখা গিয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে বারবার সতর্ক করা হয়েছে বিজেপি কর্মীদের। এভার ময়দানে নেমে সতর্কবার্তা দিতে দেখা যাচ্ছে বিজেপির জয়ী প্রার্থীদের। তৃণমূলের অফিস দখল নয়, বার্তা দিয়ে তৎপর ভাতারের জয়ী বিজেপি প্রার্থী। ভাতারে তৃণমূলের প্রার্থীকে ৬৫২৮ ভোটে হারিয়ে জয়ী হন বিজেপির সৌমেন কার্ফা। 

ভাতারের বিজয়ী বিজেপি প্রার্থী জানিয়েছেন, 'আমরা দলের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে তৃণমূলের কোনও কর্মী, কার্যকর্তাদের পার্টি অফিস ভাঙচুর করা যাবে না। তাঁদের কোনও ফেস্টুন, ফ্ল্যাগ পোড়ানো যাবে না। আমি দেখলাম এমনটা হয়েছে। কিছু জনগণ অতি উৎসাহে এমনটা করেছে। আমি সতর্ক করে দিলাম সবাইকে। আমাদের পতাকা যাঁরা তৃণমূলের পার্টি অফিসে লাগিয়েছিল, সেই সব পতাকা আমি খুলে দিলাম। তৃণমূলের লোকজনদের আশ্বস্ত করতে চাই যে আপনাদের কোনও ভয় নেই।'

শুধু ভাতারই নয়। বরানগর ও সিউড়িতেও একই ছবি দেখা গেল। বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ জিতেছেন। তিনি হারিয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। সজল ঘোষ জানিয়ে দিয়েছেন যে, 'কোনও ব্যক্তি যে কোনও পার্টি করতে পারেন। কোনও পার্টি অফিসের ওপর, কোনও দলের কোনও ব্যক্তির ওপর যদি কেউ আক্রমণ করে, তাহলে কিন্তু দল  তার পাশে থাকবে না। মানুষ আমাদের আশি হাজার ভোট দিয়েছে। তাই এই জিনিস আমি হতে দেব না। আইন দোষীদের শাস্তি দেবে। আর কাল দুপুর পর্যন্ত বিজেপির সঙ্গে ছিল না। আজ তাদের বিজেপিতে নেওয়ার দরকার নেই। কোনও ক্লাব, কোনও পার্টি অফিসে কেউ আক্রমণ করবে না। আমি একেবারেই এটা সহ্য করব না।'

উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়ে দিয়েছিলেন যে, 'কোনওরকম হিংসাকে দলগত ও প্রশাসনগতভাবে প্রশ্রয় দেওয়া হবে না।
যারা হিংসা করবে, খোঁজ নিয়ে তাদের দল থেকে তাড়ানো হবে।' বিধানসভা ভোটের ফলের পর নরেন্দ্র মোদির মুখেও অহিংসার কথা শোনা গিয়েছিল। বিজেপির পতাকা নিয়ে হামলা চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। পালাবদলের পরেই বিজেপির পতাকা নিয়ে তৃণমূলের তাণ্ডব। এধরণের কোনও কাজ বরদাস্ত করবে না বিজেপি, রং না দেখে কড়া পদক্ষেপ নিক প্রশাসন, দাবি বিজেপির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
Advertisement

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget