এক্সপ্লোর

Election Result 2026 : SIR ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছিল মামলা, ফরাক্কায় ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে কং প্রার্থী

WB Election Result 2026 : নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুনীল চৌধুরীর থেকে তিনি ৬ হাজার ৮৯২ ভোটে এগিয়ে। তাঁর প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৫১০ ।

ফরাক্কা : রাজ্যে SIR ট্রাইব্যুনাল প্রথম তাঁর আবেদনের নিষ্পত্তি হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের নাম বাদের মামলায় রায় দিয়েছিল ট্রাইব্যুনাল। অবিলম্বে ভোটার তালিকায় তাঁর নাম তুলতে বলা হয়েছিল নির্বাচন কমিশনকে। ফরাক্কার সেই কংগ্রেস প্রার্থী এবার এবার এগিয়ে গেলেন অনেকটাই। ১৭ রাউন্ড গণনার ভিত্তিতে তাঁর প্রাপ্ত ভোট দেখাচ্ছে, ৬১ হাজার ৪০২টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুনীল চৌধুরীর থেকে তিনি ৬ হাজার ৮৯২ ভোটে এগিয়ে। তাঁর প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৫১০ ।

কিন্তু, এই জেলায় কংগ্রেসের জন্য সবথেকে দুঃসংবাদ অধীর চৌধুরীর পিছিয়ে থাকা। এবার বহরমপুর কেন্দ্র থেকে লড়েছিলেন তিনি। দলীয় কর্মী-সমর্থকরা আশা করেছিলেন, তিনি ভাল ফল করবেন। আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু, এখনও পর্যন্ত সেরকম কোনও খবর নেই। কারণ, ১২ রাউন্ড গণনা শেষে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ২৭ হাজারের বেশি ভোটে পিছিয়ে রয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৫৬ হাজার ১০৯ (এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)। অন্যদিকে, ৮৩ হাজারের বেশি ভোট পেয়ে এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। 

রাজ্য পরিবর্তন হবে ? নাকি বিপুল জনাদেশ নিয়ে ফের কামব্যাক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ? তা নিয়ে যাবতীয় জল্পনা-চর্চায় এবার ইতি পড়তে চলেছে। তবে তার জন্য রাজ্যবাসীকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আগামী পাঁচ বছর রাজ্য পরিচালনার দায়িত্বে কোন দলকে পশ্চিমবঙ্গের সিংহভাগ মানুষ দেখতে চাইছেন তা জানার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল গত ১৫ মার্চ। ওইদিনই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো এবার রাজ্য দুই দফায় নির্বাচন হয়েছে। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই ৭ জেলায়। আজ ফল ঘোষণা। আজ ২৯৩টি আসনের ভোট গণনা হবে। কারণ, কারণ, ব্যাপক বেনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে ফলতার ভোট।

ডিসক্লেমার : ফলাফলের প্রাথমিক ট্রেন্ড ধরে কোনও সিদ্ধান্তে উপনীত হবেন না।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget