এক্সপ্লোর

Dev On BJP: ব্যান সংস্কৃতি ও বিভেদ তৈরির চেষ্টা যেন...BJP-র কাছে আবেদনে কি নিজের দলকেই খোঁচা দেবের?

Dev Adhikari: বিজেপির কাছে কী দাবি, কী প্রত্যাশা, তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন দেব। 

কলকাতা: তিনি তৃণমূল কংগ্রেসের (TMC) সাংসদ । বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেছেন জোরকদমে । তবে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর সেই দেব অধিকারীর সোশ্যাল মিডিয়া পোস্টে যেন নিজের দলকেই খোঁচা!

অভিনেতা দেব (Dev Adhikari) বারবার টালিগঞ্জে ব্যান কালচার দূর করার হয়ে সওয়াল করেছেন । অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ইন্ডাস্ট্রির বৈঠকে যিনি ৭২ ঘণ্টার মধ্যে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য-সহ বাকিদের ওপর থেকে নির্বাসন তুলে নেওয়ার জন্য জোরাল সওয়াল করেছিলেন । টলিউডের এক সময়কার সর্বেসর্বা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেবের সংঘাতও সর্বজনবিদিত । এবার কি তাঁদেরই ঘুরিয়ে কটাক্ষ করলেন দেব?

বিজেপি (BJP) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের মসনদে বসতে চলেছে । কার্যত দুরমুশ হয়েছে তৃণমূল কংগ্রেস । তারপরই বিজেপির কাছে কী দাবি, কী প্রত্যাশা, তা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন দেব (Actor Dev) ।    

বুধবার দেব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'বাংলায় নতুন সরকার তৈরি করার জন্য জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন । আমি মন থেকে চাই আমাদের রাজ্যের উন্নতি, শান্তি ও এগিয়ে যাওয়ার জন্য কাজ করুক সরকার । যেন এটা নিশ্চিত করা হয় যে সাধারণ মানুষের কথা শোনা হবে । আমি যেহেতু জনসাধারণের সঙ্গে এবং সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, আমি নতুন সরকারের কাছে আবেদন করব যাতে শিল্পী স্বাধীনতায় জোর দেওয়া হয়, একতা তুলে ধরা হয় । নির্বাসিত করার সংস্কৃতি ও বিভেদ তৈরি করার চেষ্টা যেন অতীত হয়ে যায় । সিনেমা বাংলার অন্যতম সেরা পরিচয় । এর বৃদ্ধি হবে পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্মিলিত চেষ্টা করলে ।'

আরও পড়ুন: ভোটে হারার পরই ভারতীয় ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন বাংলার ক্রিকেটার, চিঠি ভিভিএস লক্ষ্মণের

পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান শেষ করা নিয়েও বিজেপি সরকারের সাহায্য চেয়েছেন দেব । লিখেছেন, 'আমি নতুন সরকারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান শেষকরার জন্য সমর্থন ও সহযোগিতা চাইব । দীর্ঘদিনের স্বপ্ন । ঘাটালের মানুষের প্রয়োজনI রাজনীতির বাইরে, এটা জীবন বাঁচানোর জন্য, জীবিকা বাঁচানোর জন্য এবং ঘাটালের মানুষের যে ভবিষ্যৎ প্রাপ্য, সেই ভবিষ্যৎ দেওয়ার জন্য ।'

 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget