এক্সপ্লোর

West Bengal Elections 2021: বীরভূম-বাঁকুড়ায় দেওয়াল দখলের লড়াই, ‘আক্রান্ত’ বিজেপি

TMC vs BJP: সব ক্ষেত্রেই গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল বলে দায় এড়িয়েছে শাসকদল।

গোপাল চট্টোপাধ্যায় ও তুহিন অধিকারী, বোলপুর ও ইন্দাস: দেওয়াল লেখা নিয়ে বীরভূম ও বাঁকুড়ায় দুই বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দু’টি ঘটনাতেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। সব ক্ষেত্রেই গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল বলে দায় এড়িয়েছে শাসকদল। বিধানসভা ভোটের আগে একাধিক ইস্যুতে তৃণমূল-বিজেপি অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম বঙ্গ রাজনীতি। শুরু হয়ে গিয়েছে দেওয়াল দখলের লড়াই। দেওয়াল-দ্বন্দ্বের জেরে একই দিনে উত্তেজনা ছড়াল দক্ষিণবঙ্গের দুই জেলা, বীরভূম ও বাঁকুড়ায়। বিজেপির অভিযোগ, শনিবার রাতে বোলপুরের কাশিমবাজারে দেওয়াল লেখাকে কেন্দ্র করে হামলা চালায় তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের মারধর করে দেওয়াল মুছে তৃণমূলের দলীয় প্রতীক এঁকে দেওয়া হয় বলে অভিযোগ। বোলপুরের কাশিমবাজারের বিজেপি বুথ সভাপতি সোমনাথ হাজরার অভিযোগ, ‘চুনকাম করার সময় তৃণমূল চড়াও হয়। ধস্তাধস্তি হয়। রং না পেয়ে আমাদের দেওয়ালে ইট দিয়ে লেখে।’ পাল্টা তৃণমূল নেতা প্রতাপকুমার সিংহ রায়ের দাবি, ‘ওরাই আমাদের দেওয়াল মুছে দেয়। আমাদের ছেলেরা বাধা দেয়। কথা কাটাকাটি হয়। মারধর করা হয়নি।’ ভোটের আগে এনিয়ে একে অপরকে আক্রমণ শানিয়েছে তৃণমূল-বিজেপি। বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা বলেছেন, ‘ওরা খেলা দেখাতে চাইছে। সময় হলেই খেলা শেষ করার খেলা শুরু হবে।’ পাল্টা তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছেন, ‘ওদের সাজানো। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই।’ অন্যদিকে, বাঁকুড়ার ইন্দাসের দীঘল গ্রামেও একই ঘটনা ঘটেছে। শনিবার রাতে দেওয়াল লেখা নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাঁধে। বিজেপির বুথ সভাপতিকে মারধর করা হয় বলেও অভিযোগ। ইন্দাসের বিজেপি মণ্ডল সভাপতি গৌতম ধাড়ার অভিযোগ, ‘দেওয়াল লেখার সময় তৃণমূল রড-লাঠি নিয়ে হামলা চালায়।’ যদিও এই অভিযোগ খারিজ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া জেলা কমিটির সদস্য বিশ্বনাথ ঘোষের দাবি, ‘মিথ্যা অভিযোগ। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে।’ দু’টি ঘটনাতেই থানায় অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kolkata News: কলকাতার ১, ২ ও ১০ নম্বর বরো অফিসে পুলিশি অভিযান, কেন?
Suvendu Adhikari: গোবিন্দপুরে স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari:
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget