এক্সপ্লোর

WB Elections 2026: দমদমে তৃণমূলের পার্টি অফিসের তালা খুলে দিলেন বিজেপির জয়ী প্রার্থী, ফেরানো হল বামেদের পার্টি অফিসও

West Bengal Elections 2026: সৌজন্যের নজির গড়লেন বিজেপির দুই জয়ী প্রার্থী অজয় রায় ও সৌরভ শিকদার।

কলকাতা: পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Elections 2026) উঠেছে গেরুয়া ঝড়। ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে মানুষ বেছে নিয়েছে বিজেপিকে। পশ্চিমবঙ্গে 'ল্যান্ডস্লাইড ভিকট্রি' পেয়েছে গেরুয়া শিবির। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা তো বটেই, দু'শোর অধিক আসন জিতে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এই জয়ের পরে এবার সৌজন্যের নজির গড়লেন দুই জয়ী বিজেপি (BJP) প্রার্থী।

সোমবার, ৪ মে ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই বিভিন্ন স্থানে বিজেপি কর্মী, সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছিল। ভাঙা হয়েছিল একাধিক পার্টি অফিস। ব্যারাকপুর, পানিহাটি, দমদম থেকে দিনহাটা, বহু জায়গায়ই তৃণমূলের পার্টি অফিস দখল করেছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিজেপি নেতৃত্বরা ভোট পরবর্তী হিংসা থেকে কর্মী, সমর্থকদের বিরত থাকারই পরামর্শ দিয়ে এসেছেন। এবার তো সৌজন্যের নতুন নজির গড়লেন নবনির্বাচিত দুই বিজেপি বিধায়ক সৌরভ শিকদার ও অজয় রায়।

আরও পড়ুন:- 'নরক যন্ত্রণা ভোগ করেছি', অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে বাড়তি নিরাপত্তা সরতেই দাবি স্থানীয়দের

সৌরভ এবং অজয়, উভয়েই তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে নির্বাচনে জিতেছেন। দমদম উত্তরে প্রাক্তন সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে হারিয়েছেন সৌরভ। অপরদিকে, দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দায়িত্বে থাকা উদয়ন গুহকে মাটি ধরিয়ে জিতেছেন অজয় রায়। এরপরেই এই দুই প্রার্থী সৌজন্যের নজির গড়েন। 

উত্তর দমদমে বিজেপির জয়ের পরেই তৃণমূল পার্টি অফিস তালাবন্ধ করে দেওয়া হয়। তবে সেই তালা খুলে দিলেন বিজেপির জয়ী প্রার্থী। দিনহাটায় আবার ফরোয়ার্ড ব্লকের পার্টি অফিস অতীতে তৃণমূল দখল করে নিয়েছিল বলে অভিযোগ। অজয় রায়ের তরফে সেই পার্টি অফিস পুনরায় বামেদের ফিরিয়ে দেওয়া হল।

তবে শুধু পার্টি অফিস ফিরিয়ে দেওয়া নয়, ভোটপরবর্তী হিংসা রুখতে বিজেপির বহু জয়ী বিধায়ককেই রাস্তায় নেমে সম্প্রীতির বার্তা দিতে দেখা যায়। সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায়কে এক মুসলিম পরিবারকে আশ্বস্ত করে বলতে শোনা যায়, 'চাচা আপনি একদম চিন্তা করবেন না। সমস্ত পুলিশ ফোর্সকে বলা রয়েছে। সবাইকে বলা আছে, অশান্তি হলেই রং না দেখে, দল না দেখে ব্য়বস্থা নেবেন। যে কোনও দরকারে আমি আসব। কোনও চিন্তা করবেন না। বাড়ির মহিলাদেরও আশ্বস্ত করেন জয়ী বিজেপি প্রার্থী।'

অপরদিকে, বরানগরে জয়ী প্রার্থী সজল ঘোষকেও এক ভাইরাল হয়ে যাওয়া সোশ্যাল মিডিয়া ভিডিওতে ভাঙচুর হওয়া তৃণমূলের এক পার্টি অফিস ফিরিয়ে দিতে দেখা যায়। তিনি তৃণমূল কর্মী, সমর্থকদের আশ্বস্ত করে সেই অফিসে খুলতেও বলেন। সজলকে বলতে শোনা যায়, 'প্রত্যেকের নিজের নিজের দল করার অধিকার রয়েছে। এই ধরণের ভাঙচুরের ঘটনা যদি কোথাও ঘটে, আমি সবসময় পুলিশকে বলব, রং না দেখে ব্যবস্থা নিতে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget