এক্সপ্লোর

Panchayat Election: এসএলপি খারিজ সুপ্রিম কোর্টে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলায় ধাক্কা খেল রাজ্য

West Bengal Government:সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। রাজ্যের এসএলপি খারিজ করল সুপ্রিম কোর্ট। ১৩ জুন প্রথম নির্দেশ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ১৫ জুন ফের কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সওয়াল রাজ্যের।

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। রাজ্যের এসএলপি খারিজ (SLP Dismissed) করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ১৩ জুন প্রথম নির্দেশ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ১৫ জুন ফের কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সওয়াল রাজ্যের। এই ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির কি পরিবর্তন হয়েছে ? প্রশ্ন বিচারপতির।  

পঞ্চায়েত নির্বাচন...
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। 'স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশে হস্তক্ষেপ করতে আমরা আগ্রহী নই। তাই কমিশন ও রাজ্যের স্পেশাল লিভ পিটিশন খারিজ করা হল', রাজ্যের আবেদন খারিজ করে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি নাগরত্ন। এদিনের শুনানিতে রাজ্যের সওয়াল ছিল, গত ১৩ জুন প্রথম নির্দেশ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ১৫ জুন ফের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি প্রশ্ন করেন, এই ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির কী পরিবর্তন হয়েছে? রাজ্য কমপক্ষে ৫ রাজ্য থেকে পুলিশ চেয়েছে, জানায় রাজ্য। বিচারপতির পাল্টা প্রশ্ন করেন, 'তার মানে আপনাদের কাছে পর্যাপ্ত পুলিশ নেই? তাই আপনারা প্রায় আধ ডজন রাজ্যের কাছে সাহায্য চেয়েছেন?' এতেই শেষ নয়। বিচারপতির মন্তব্য, 'নির্বাচন করানো মানে হিংসার লাইসেন্স দেওয়া নয়। হিংসা কখনও নির্বাচনের সহযোগী হতে পারে না।' রাজ্যে ২০১৩, ২০১৮ সালের নির্বাচনে গন্ডগোলের উদাহরণ আছে, আরও মন্তব্য করেন বিচারপতি। 'প্রার্থীরা মনোনয়ন জমা করতে পারছেন না, জমা করলেও হিংসার সম্মুখীন হচ্ছেন। সংঘর্ষ হচ্ছে', সংযোজন  বিচারপতির। 

প্রেক্ষাপট...
গত ১৭ জুন কলকাতা হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করানোর রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। তার আগে, বৃহস্পতিবার আদালতের বাহিনী-নির্দেশের পরই রাতের দিকে কমিশন ছেড়ে বেরোনোর সময় আদালতের দেওয়া নির্দেশ মেনে চলার বার্তাই দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha)। সেই নির্দেশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ১৮০ ডিগ্রি বদল ঘটে যায় অবস্থানে। কালই সুপ্রিম কোর্টে আবেদন রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের। এডিজি আইনশৃঙ্খলা ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কমিশনের বৈঠকের পরেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:চুলের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা প্রয়োজন ক্যাস্টর অয়েল? কীভাবে চুলের খেয়াল রাখে এই তেল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget