এক্সপ্লোর

West Bengal News Assembly Election 2026: হাতে কাতলা মাছ নিয়ে প্রচারে বিজেপি প্রার্থী, সল্টলেকে প্রচার করলেন শারদ্বত মুখোপাধ্যায়

West Bengal News Assembly Election 2026: ভোট আসছে, জমিয়ে চলছে প্রচার। নিজ নিজ বিধানসভা কেন্দ্রে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। আর তাতেই রয়েছে অভিনবত্ব।

West Bengal News Assembly Election 2026: বাঙালি অস্মিতা জাগাতে হাতে কাতলা মাছ নিয়ে অভিনব প্রচার বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্য়ায়ের। সল্টলেকের আই এ মার্কেটে প্রচার করেন তিনি। কিন্তু মাছ হাতে প্রচার কেন? বিজেপি প্রার্থী বলছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সহযোগীরা বলছেন বিজেপি এলে নাকি মাছ খাওয়া বন্ধ করে দেবে। আমরা বলছি মাছ সঙ্গে নিয়েই চলব। প্রয়োজনে আমরা মাছ পাথিয়ে দেব তৃণমূল প্রার্থীর কাছে।' হাতে মাছ নিয়ে জোর হাতে বাজারের মধ্যে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে প্রচার করেন বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়। 

'তৃণমূল বলেছে বিজেপিকে ভোট দেবেন না কারণ তারা এলে মাছ-ভাত খাওয়া বন্ধ করে দেবে। মাংস খাওয়া বন্ধ করে দেবে। পশ্চিমবঙ্গকে নিরামিষ বানাবে। বাঙালির সংস্কৃতির সঙ্গে মাছ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মাথায় রাখতে হবে আমরা মাছ ছাড়া কোনও শুভ কাজ শুরু করি না। বিয়ের তত্ত্বেও মাছ পাঠানো হয়। মাছ নিয়ে প্রচার করছি বিরোধীদের কাছে বার্তা পাঠানোর জন্য। বার্তার তত্ত্ব যাচ্ছে মাছ দিয়ে। আমরা যদি আসি, আমরা বলে দিলাম মাছ-ভাত তো বন্ধ হবেই না। এখন তৃণমূল যেভাবে সরকার চালাচ্ছে তাতে ১-আধ পিস মাছ জুটবে। বিজেপি এলে ৩-৪ পিস, ডিবল ডবল মাছ খাবেন। উনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিল্প হবে। এক-আধ পিস মাছ জোটাতে পারছেন না। তিনি আবার বড় বড় কথা বলেছিলেন। ১৫ বছরে যা করে দেখাতে পারেনি, বিজেপি ৫ বছরে করে দেখাবে।' 

শারদ্বত মুখোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুজিত বোস। প্রতিপক্ষকে নিয়ে বিজেপি প্রার্থী বলেন। 'ব্যক্তি সুজিত বোসের সঙ্গে আমাদের কোনও সংঘাত নেই। ওনাকে আমার প্রণাম এবং সম্মান জানাই। আমাদের লড়াই রাজনীতিবিদ সুজিত বোসের সঙ্গে। কারণ উনি যে পার্টি থেকে লড়ছেন সেটা দুর্নীতির প্রতীক। আমি লড়ছি ওনার নীতির বিরুদ্ধে। ওনার তো একটাই নীতি, দুর্নীতি। ওনাকে ভালভাবে রেঁধে মাছ পাঠাব।'  

ভোট আসছে, জমিয়ে চলছে প্রচার। নিজ নিজ বিধানসভা কেন্দ্রে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। আর তাতেই রয়েছে অভিনবত্ব। কেউ প্রচারে বেরিয়ে রান্নাঘরে ঢুকে রুটি বেললেন, তো কেউ মাছ হাতে ঘরে ঘরে ঘুরে চাইলেন ভোট। কেউ ভোটারের দাড়ি কামালেন, আবার কেউ চপ ভাজলেন। কেউ আবার নামলেন জল সাফাইয়ে। 

এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা। ইতিমধ্যেই ২ দফায় প্রার্থে তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে ভারতীয় জনতা পার্টির। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget