এক্সপ্লোর

West Bengal News Assembly Election 2026: কাঠের বোঝা কাঁধে বিজেপি প্রার্থী ! বৃদ্ধাকে সাহায্য করে ভোট-প্রচারে মানবিকতার নজির

West Bengal News: ভোটের গরমে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখনই মানবিকতার অন্য ছবি তুলে ধরলেন গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো।

BJP Candidate: ভোটের গরমে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখনই ভোট প্রচারের অন্য ছবি উঠে এল ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। প্রখর রোদে ভোট প্রচারে গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। প্রচার চলাকালীন হঠাৎই চোখে পড়ে প্রখর রোদের মধ্যে এক বৃদ্ধা ভারী কাঠের বোঝা নিয়ে হাঁটতে গিয়ে কার্যত অসহায় অবস্থায় দাঁড়িয়ে পড়েছেন। এক মুহূর্ত দেরি না করে প্রচারের ভিড় ছেড়ে ছুটে যান বিজেপি প্রার্থী। বৃদ্ধার মাথা থেকে কাঠের বোঝা নামিয়ে কাঁধে তুলে নেন রাজেশ মাহাতো। বিজেপি নেতার এমন আচরণ দেখে খুশি এলাকার বাসিন্দাদের অনেকেই। স্থানীয়দের একাংশের কথায়, 'এমন নেতাই তো চাই, যিনি সাধারণ মানুষের কষ্ট বুঝবেন, পাশে দাঁড়াবেন।' 

ভোটের গরমে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, তখনই মানবিকতার অন্য ছবি তুলে ধরলেন গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো।
গোপীবল্লভপুরের ফেকো এলাকায় প্রচার চলাকালীন হঠাৎই তাঁর চোখে পড়ে এক বৃদ্ধা ভারী কাঠের বোঝা নিয়ে হাঁটতে গিয়ে অসহায় অবস্থায় দাঁড়িয়ে পড়েছেন রাস্তার পাশে। এক মুহূর্তও দেরি না করে প্রচারের ভিড় ছেড়ে বৃদ্ধার দিকে ছুটে যান তিনি। এরপর বিজেপি প্রার্থী নিজেই বৃদ্ধার মাথা থেকে কাঠের বোঝা নামিয়ে কাঁধে তুলে নেন এবং ওই ভারী কাঠের বোঝা পৌঁছে দেন তাঁর বাড়িতে। 

ভোট বড় বালাই। ভোটারদের মন জয় পেতে মরিয়া সব রাজনৈতিক দলের প্রার্থীরা। হুগলির পুরশুড়ায় প্রচারে বেরিয়ে মাঠে নেমে লাঙল টানলেন বিজেপি প্রার্থী বিমান ঘোষ। আবার গৃহস্থের হেঁশেলে ঢুকে শীল-নোড়া দিয়ে মশলা বাটলেন পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। এর আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে জল কাদায় নেমে চাষিদের সঙ্গে আলু তুলতে দেখা গিয়েছে মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে। গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজিকেও দেখা গিয়েছে ভোটারের বাড়িতে গিয়ে রান্না করেছেন তিনি। বাড়ির লোকের মতোই চেয়ে-চিন্তা মাছ-ভাতও খেয়েছেন তিনি। এলাকার বাসিন্দাদের সঙ্গে আলাপ-আলোচনা করতেও দেখা গিয়েছে নির্মল মাজিকে। 

এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা। ইতিমধ্যেই ২ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে ভারতীয় জনতা পার্টির। তৃণমূল ২৯১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। অন্যদিকে আইএসএফ- এর প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে আজ, ২৩ মার্চ। হুমায়ুন কবীরও তাঁর নতুন দল 'আমজনতা উন্নয়ন পার্টি'- র প্রার্থী তালিকাও ঘোষণা করেছেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget