এক্সপ্লোর

Bengal Election 2026 : 'আক্রান্ত আপ্ত সহায়ক', খানাকুলে থানার বাইরে বসে পড়লেন প্রার্থী; 'নির্বাচনের নামে প্রহসন হচ্ছে'

Khanakul Agitation : ভোট-বঙ্গে অশান্তির ছবি সম্পূর্ণ রূপে এড়ানো যাচ্ছে না, অন্তত এমনই বলছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।

খানাকুল : হিংসা থামছে কোথায়  ? শেষ দফার ভোটে একের পর এক অশান্তির খবর আসছে বিভিন্ন জেলা থেকে। বিভিন্ন জায়গায় কেন্দ্রীয়বাহিনী পদক্ষেপ নিলেও, ভোট-বঙ্গে অশান্তির ছবি সম্পূর্ণ রূপে এড়ানো যাচ্ছে না, অন্তত এমনই বলছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। এবার খানাকুল।

কী হল সেখানে ?

বাম সমর্থিত আইএসএফ প্রার্থী সাদ্দাম হুসেন অভিযোগ তুলেছেন, খানাকুলের বেশ কয়েকটি বুথে তাঁর এজেন্টকে বসতে দেওয়া হয়নি। এজেন্ট বসাতে গিয়ে একটি জায়গায় তাঁর আপ্ত সহায়ক আক্রান্ত হন। এই ঘটনার পর নজিরবিহীনভাবে থানার বাইরে মাটিতে বসে পড়েন তিনি।

আরও পড়ুন ; 'ভোট চুরি করতে পারছে না, হিংসা করতে পারছে না, মাথা কাজ করছে না', TMC-র বিক্ষোভের পাল্টা নৌশাদ 

হঠাৎ করে থানার বাইরে মাটিতে বসে পড়লেন কেন ? এই প্রশ্নের উত্তরে সাদ্দাম হুসেন বলেন, "আজ নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। একজন প্রার্থীকে থানার সামনে বসে থাকতে হচ্ছে। তার মানে কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন একজন প্রার্থী...বুঝতেই পারছেন ! আমার আপ্ত সহায়ককে মারধর করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে আরামবাগে রেফার করা হয়েছে।"

প্রসঙ্গত, ভোটের বেশ কয়েক ঘণ্টা ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে। সেই অনুযায়ী, যা প্রবণতা দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে, তাতে বিপুল হারে ভোট পড়ছে। প্রথম দফার রেকর্ড হার শেষ দফাতেও বজায় থাকার প্রবণতা দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, দুপুর ১ পর্যন্ত ভোট পড়েছে ৬১%। এরমধ্যে কলকাতা উত্তরে ৬০%, কলকাতা দক্ষিণে ৫৮%, হুগলিতে ৬৫%, হাওড়ায় ৬১%, উত্তর ২৪ পরগনায় ৫৯%, দক্ষিণ ২৪ পরগনায় ৫৯%, পূর্ব বর্ধমানে ৬৭%, নদিয়ায় ৬১%। অর্থাৎ, ৬ ঘণ্টায় ভাল ভোট পড়েছে। কিন্তু, বিভিন্ন জায়গায় গন্ডগোল এড়ানো যায়নি। খানাকুলে যেমন আইএসএফ প্রার্থী আপ্ত সহায়ক আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে থানার বাইরে বসে পড়েছেন, ঠিক তেমন অন্য জায়গাতেও সমস্যায় পড়তে দেখা গেছে আইএসএফ প্রার্থী। যেমন- ভাঙড়ের সাইহাটিতে আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। এদিন নৌশাদ সিদ্দিকিকে ঘিরে ধরে ক্রমাগত স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। শান্তিপূর্ণ পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে এই ভাষায় আক্রমণ শানান নৌশাদ। এক বিক্ষোভকারী নৌশাদের উদ্দেশে বলেন, 'আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না।' পাল্টা নৌশাদ বলেন, 'ছবি তুলে রাখো।' তারপরই ওই বিক্ষোভকারীর দিকে এগিয়ে গিয়ে নৌশাদ বলেন, 'মারবে নাকি, আমায় মারবে ?'

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget