এক্সপ্লোর

Malda Incident : মোথাবাড়িতে গাড়ির ওপর উঠে উস্কানিমূলক বক্তৃতার অভিযোগ ! CID-র হাতে পাকড়াও অভিযুক্ত; পালাচ্ছিলেন ?

West Bengal News : মোফ্ফাকারুল খোঁজ শুরু করে পুলিশ। কিন্তু, খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মোথাবাড়ি : মালদার মোথাবাড়িতে গাড়ির ওপর উঠে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ। CID-র হাতে পাকড়াও হলেন অভিযুক্ত মোফ্ফাকারুল ইসলাম। এদিন সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে তাঁকে ধরা হয়। তাঁর সঙ্গে এক সঙ্গী ছিলেন। তাঁকেও পাকড়াও করা হয়েছে বলে জানা যাচ্ছে। মোথাবাড়ির ঘটনার পর দেখা যায় ওই ব্যক্তি গাড়ির ওপর উঠে বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়। মোফ্ফাকারুলের খোঁজ শুরু করে পুলিশ। কিন্তু, খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি পালাচ্ছিলেন বলে এজেন্সির দাবি। এদিন সকালে অবশ্য তাঁকে পাকড়াও করা হয়েছে।

এ প্রসঙ্গে উত্তরবঙ্গের আইজি বলেন, "পরশু যে ঘটনা ঘটেছে...গতকালও রাস্তা অবরোধ হয়েছে...। সেগুলো নিয়ে মালদা জেলায় ১৯টি কেস হয়েছে। এর মধ্যে ৩৩ জন গ্রেফতার হয়েছে এখন অবধি। তাছাড়া আমরা মোফ্ফাকারুল ইসলাম নামে একজন...সম্ভবত আইনজীবী...ইটাহার থানার বাসিন্দা...উনি মূলত প্ররোচনা দিচ্ছিলেন। ওঁর নামে কালিয়াচক থানায় তিনটি কেস হয়েছে। মানুষকে প্ররোচনা দিতে দেখা যাচ্ছিল তাঁকে। ওঁকে আমরা আজ সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে আটক করেছি। আমরা সিআইডিকে অনুরোধ করলাম। জাস্ট কিছুক্ষণ আগে ডিটেইন করেছি। আমরা ছবি শেয়ার করব আপনাদের সঙ্গে। ওঁর সঙ্গে আর একজনকে ছিলেন। সম্ভবত, তাঁরা বেঙ্গালুরু পালানোর চেষ্টা করছিলেন। ওঁদের আটক করা হয়েছে। আমাদের কেসে নেব। কালিয়াচকের তিনটি কেসে ওঁর নাম আছে। বাকি জায়গাগুলোতে যে কেস আছে তাতে নাম আছে কি না সেই অনুযায়ী অ্যাকশন নেব। এখন পর্যন্ত মোফ্ফাকারুল ইসলাম এবং আক্রামূল বাগানি, এই দুইজনকে আমরা আটক করেছি। বাগডোগরায় আমাদের টিম যাবে নিয়ে আসার জন্য। এই দুইজনকে জুড়লে মোট ৩৫ জন গ্রেফতার।"

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মালদহের মোথাবাড়ি, সুজাপুর-সহ বিভিন্ন এলাকা। বিক্ষোভের নামে চলে তাণ্ডব। এসআইআর-এর কাজে নিযুক্ত সাত জন বিচারককে কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতর গভীর রাত পর্যন্ত আটকে রাখা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর-এর কাজ করছিলেন এই জুডিশিয়াল অফিসাররা। আর তাই ক্ষোভে ফেটে পড়ে কড়া পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, SIR প্রক্রিয়ায় যাঁদের ওপর দায়িত্ব দেওয়া করা হয়েছে, সেই বিচারবিভাগীয় আধিকারিকরা আমাদেরই পক্ষে ও আমাদের হয়ে কর্তব্য পালন করছেন। অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন, এমনকী শনি ও রবিবারও তাঁরা কাজ করছেন। এটি (মোথাবাড়ির ঘটনা) কোনও সাধারণ ঘটনা নয়; এটি বিচারবিভাগীয় আধিকারিকদের মনোবল ভেঙে দেওয়া এবং সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ জানানোর 'নিকৃষ্ট প্রচেষ্টা'।

 

 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget