এক্সপ্লোর

SIR Supplementary List: সাপ্লিমেন্টারি তালিকায় এই লেখা আসছে নামের পাশে? কীভাবে মোবাইলে দেখবেন?

এই প্রক্রিয়ার পর দুটি ভিন্ন তালিকা তৈরি হয়েছে। প্রথমটি ‘ইনক্লুশন লিস্ট’ বা বৈধ নামের তালিকা।যে সমস্ত নাগরিকদের ভোটার তথ্য ‘বিচারাধীন’ বা আন্ডার অ্যাজুডিকেশন অবস্থায় পড়েছিল, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কলকাতা: এসআইআর (SIR) এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকাটি জনসমক্ষে আনা হয়েছে। এখনও পর্যন্ত SIR-এ ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ। খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২জন বাদ গিয়েছে। শুক্রবার প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট। মোট ভোটারের ১১%-এরও বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা আছে। 

যে সমস্ত নাগরিকদের ভোটার তথ্য ‘বিচারাধীন’ বা আন্ডার অ্যাজুডিকেশন অবস্থায় পড়েছিল, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারবিভাগীয় যাচাইকরণের পর কার নাম চূড়ান্ত তালিকায় স্থান পেল এবং কার আবেদনটি খারিজ হয়ে গেল, তা এই নতুন আপডেটের মাধ্যমে সহজেই জেনে নেওয়া সম্ভব।

এই প্রক্রিয়ার পর দুটি ভিন্ন তালিকা তৈরি হয়েছে। প্রথমটি ‘ইনক্লুশন লিস্ট’ বা বৈধ নামের তালিকা। যদি আপনি এই তালিকায় নিজের নাম দেখতে পান, তার অর্থ আপনার নথিপত্র সঠিক বলে বিবেচিত হয়েছে এবং আপনাকে একজন বৈধ ভোটার হিসেবে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। 

তবে এই নথিতে যদি আপনার নামের বানান বা অন্যান্য তথ্যে কোনো ভুল থাকে, তবে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে।

অন্যদিকে, আপনার নাম যদি ‘ডিলিটেড লিস্ট’ বা বাতিল তালিকায় থাকে, তবে বিষয়টি চিন্তার। এর মানে হলো আপনার জমা দেওয়া প্রমাণপত্রগুলি সন্তোষজনক ছিল না, তাই মূল ভোটার তালিকা থেকে আপনাকে বাদ দেওয়া হয়েছে। 

তালিকা চেক করার সময় অনেক নাগরিকের স্ক্রিনে ‘No Adjudication Pertaining to This Part Till 5 PM’ লেখাটি ভেসে উঠতে পারে। অর্থাৎ আপনার এলাকার বিচারাধীন আবেদনগুলির ওপর আধিকারিকরা এখনও কোনও চূড়ান্ত রায় দেননি। আপনার ফাইলটি এখনো প্রক্রিয়াকরণের স্তরে রয়েছে। আগামী সপ্তাহে যখন পরবর্তী আপডেট আসবে, তখন আপনার স্ট্যাটাস পরিবর্তিত হতে পারে।

অনলাইনে তালিকা সংগ্রহের সহজ পদ্ধতি

প্রথমে ভোটার্স সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে (voters.eci.gov.in) প্রবেশ করতে হবে।

হোমপেজ থেকে ‘Download Elector Roll’ নামের বিকল্পটি বেছে নিন।

এরপর নিজের রাজ্য হিসেবে ‘West Bengal’ এবং রিভিশন বছর হিসেবে ২০২৬ নির্বাচন করুন।

এখানে আপনি সাপ্লিমেন্টারি এবং ডিলিটেড লিস্টের বিকল্প দেখতে পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি বেছে নিন।

নিজের জেলা এবং বিধানসভা কেন্দ্রের নাম ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করুন।

আপনার সুবিধামতো ভাষা নির্বাচন করে স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটি সঠিকভাবে টাইপ করুন।

সবশেষে, আপনার নির্দিষ্ট বুথ নম্বরের পাশে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করলেই পিডিএফ ফরম্যাটে পুরো তালিকাটি আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে।

যেহেতু এই প্রক্রিয়াটি প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তাই প্রথম তালিকায় নাম না থাকলেপরবর্তী তালিকার জন্য নিয়মিত পোর্টালে নজর রাখতে হবে।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget