এক্সপ্লোর

West Bengal SIR: নাম নেই SIR তালিকায় ! আবারও বিক্ষোভ-অবরোধ মালদায়, এবার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি এলাকায়

SIR Supplementary List: সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদের অভিযোগে এদিন সকাল থেকে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় বিক্ষোভ চলছে।

সোমক লাহিড়ি, মালদা : ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগ ঘিরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছেই। গতকাল মোথাবাড়িতে বেনজির তাণ্ডবের পর, আজ সকালেও বিক্ষোভ, অবরোধের ছবি ধরা পড়েছে মালদায়। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদের অভিযোগে এদিন সকাল থেকে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় বিক্ষোভ চলছে। নারায়ণপুরের BSF ক্যাম্পের কাছে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। ভোটার তালিকা থেকে বেছে বেছে মুসলিমদের নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সরব হয়েছেন বিক্ষোভকারীরা। এলাকায় প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 

গতকাল রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মালদায় কালিয়াচকের মোথাবাড়ি। আর আজ সকাল থেকে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। জাতীয় সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। তার ফলে গাড়ির যানজট দেখা দিয়েছে তীব্র ভাবে। ঘটনাস্থলে রয়েছে মালদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মালদা জেলার একের পর এক জায়গায় তালিকায় নাম না থাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে
তার প্রভাব পড়েছে পাশের জেলা মুর্শিদাবাদেও। মুর্শিদাবাদের নিমতিতা থেকে ধুলিয়ান পর্যন্ত ৮০ কিলোমিটার লম্বা রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন দেখা গিয়েছে আজ সকাল থেকে। 

ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের যদুপুর হাই স্কুল মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মানিকচক বিধানসভা কেন্দ্রেও রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে অবরোধ। মানিকচক বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভে সামিল এলাকার কয়েকশো বাসিন্দা। 

বুধবার কী ঘটেছে মালদার কালিয়াচকের মোথাবাড়িতে 

বুধবার মালদার কালিয়াচকের মোথাবাড়ি কার্যত রণক্ষেত্রের আকার নেয়। SIR-এ নাম বাদের প্রতিবাদে চলে বেনজির তাণ্ডব ! আগুন লাগানো হয় গাড়িতে। অবাধে চলে ভাঙচুর। সকাল থেকে রাত অবধি আটকে রাখা হয় ৩ মহিলা সহ ৭ জন বিচারককে। ঘন্টার পর ঘণ্টা চলে ঘেরাও। আটকে ছিলেন হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। মধ্যরাতে তাঁদের উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। সেই সময়েও ধাওয়া করা হয় তাঁদের গাড়িকে। গতকাল সকাল থেকেই কালিয়াচক ২ নম্বর বিডিও অফিস ঘেরাও করে চলছিল বিক্ষোভ। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি, BDO অফিসের গেট আটকে দিয়ে চলে বিক্ষোভ। অবশেষে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে গভীর রাতে উদ্ধারের পরও, রাস্তায় বাঁশ ফেলে এভাবে আটকানোর চেষ্টা করা হয় জুডিশিয়াল অফিসারদের গাড়ি। শেষ অবধি কোনওক্রমে এলাকা ছাড়েন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget