এক্সপ্লোর

Aamir Khan: ''থ্রি ইডিয়েটস' তৈরির সময় সোনম ওয়াংচুককে চিনতামই না..', ফের বিতর্ক আমির খানের মন্তব্য নিয়ে

Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের অনশনের খবর ছড়িয়ে পড়ার পরে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন, ওমি বৈদ্য

কলকাতা: তিনি যেমন সমাদৃত অভিনেতা, তাঁর অনুরাগীদের সংখ্যা বাড়ছে দিন দিন.. তেমনই বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। একের পর এক বিবাহ নিয়ে বারে বারেই তাঁকে নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। ভিন্ন ধর্মে বিয়ে করা নিয়ে, তাঁর নামে ফতোয়া পর্যন্ত জারি করা হয়েছে সদ্যই। আর এবার, সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য আমির খান (Aamir Khan)-এর। সোনম ওয়াংচুকের অনশনের পরে, বারে বারেই উঠে এসেছে আমির খানের নাম। কারণ, তাঁর 'থ্রি ইডিয়েটস' (3 Idiots) ছবিটি। এই ছবিটি মুক্তি পাওয়ার পরে অনেকেই এই সিনেমার যে মুখ্যচরিত্র, যে চরিত্রে আমির খান অভিনয় করেছেন, সেই চরিত্রের সঙ্গে অবিকল মিল পেয়েছিলেন, সোনম ওয়াংচুকের জীবনের। অনেকেই মনে করেছিলেন, এই ছবিটি সোনম ওয়াংচুকের জীবন নিয়েই তৈরি। তবে এবার, সোনম ওয়াংচুককে নিয়ে বক্তব্য রেখে, ফের বিতর্কে জড়ালেন আমিরা খান!

সোনম ওয়াংচুকের অনশনের খবর ছড়িয়ে পড়ার পরে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন, ওমি বৈদ্য। 'থ্রি ইডিয়েটস' সিনেমাটিতে যিনি চতুরের ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন। তিনি বার্তা দিয়েছিলেন সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ানোর। অনেকেই প্রত্যাশা করেছিলেন, সোনমের পাশে দাঁড়িয়ে কোনও বার্তা দেবেন আমির খান ও। কিন্তু তিনি এই বিষয় নিয়ে ঠোঁট ফাঁক করেননি। তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে, আমির সোনম ওয়াংচুক থেকে শুরু করে ওমি বৈদ্যকে নিয়ে যে বক্তব্য রাখলেন, তাতে হতাশ নেটদুনিয়ার একাংশ। অভিনেতা সাফ জানালেন, 'থ্রি ইডিয়েটস' মোটেই সোনম ওয়াংচুককে নিয়ে তৈরি নয়, এমনকি ছবি তৈরির সময় নাকি সোনম ওয়াংচুকের নাম পর্যন্ত শোনেননি তিনি!

এদিন সোনম ওয়াংচুককে নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, ''থ্রি ইডিয়েটস' ছবিটা সোনম ওয়াংচুককে নিয়ে তৈরি হয়েছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। যখন এই ছবিটা তৈরি হয়, সেই সময়ে তো আমি সোনম ওয়াংচুক সম্পর্কে জানতামই না। আমি সদ্যই 'চতুর'-এর একটা ভিডিও দেখলাম যেখানে ও বলছে, 'থ্রি ইডিয়েটস' নাকি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। ও একদম ভুল বলছে। 'থ্রি ইডিয়েটস' ছবির পরিচালক, প্রযোজক, আমি... কেউ সোনম ওয়াংচুকের কথা জানতাম না। তবে সোনম ওয়াংচুক যেটা করছেন, সেটা ভাল কাজ। তাঁকে তো 'থ্রি ইডিয়েটস'-এর চরিত্রের মতো হওয়ার দরকার নেই। সেই প্রেক্ষাপট ও প্রয়োজন নেই। আমি ওঁকে সম্মান করি।'

 

আরও পড়ুন: Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget