এক্সপ্লোর

Bollywood Update: অমিতাভ বচ্চনের জন্য কান্নায় ভেঙে পড়লেন আমির খান

'ঠগস অফ হিন্দুস্তান' ছবিতে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আমির খান (Aamir Khan)। তাই বলিউডের শাহেনশাহর সঙ্গে তাঁর যে সম্পর্ক বেশ ভালো, তা জানা যায়।

মুম্বই: আবেগপ্রবণ অভিনেতা আমির খান (Aamir Khan)। এর আগেও বহুবার তাঁর চোখে জল দেখেছেন অনুরাগীরা। ফের আরও একবার কান্নায় ভেঙে পড়তে দেখা গেল আমির খানকে। এবার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জন্য চোখে জল অভিনেতার। কেন? কী ঘটেছে?

জানা যাচ্ছে, আগামী ৪ মার্চ সারা দেশজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে অমিতাভ বচ্চনের বহু প্রতীক্ষিত ছবি 'ঝুন্ড'। তার আগে প্রাইভেট স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন নির্মাতারা। 'ঝুন্ড' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অমিতাভ বচ্চনের ছবি দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না 'দঙ্গল' অভিনেতা। 'ঝুন্ড' (Jhund) ছবির প্রশংসায় পঞ্চমুখ হওয়ার সঙ্গে সঙ্গে আমির খান কান্নায় ভেঙে পড়লেন।

নেট মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়াও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ইউটিউবে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে 'ঝুন্ড' দেখার পর নিজের প্রতিক্রিয়া দিচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'আমার সঙ্গে এই ঘটনা প্রথমবার হল। যেখানে একটি প্রাইভেট স্ক্রিনিংয়ে কোনও ছবি দেখে সকলে মিলে দাঁড়িয়ে উঠে ছবির প্রশংসা করছেন অভ্যর্থনা জানাচ্ছেন। আমি শব্দ হারিয়ে ফেলেছি। কিছু বলতে পারছি না। দেশের ছেলে-মেয়েদের আবেগ যেভাবে এই ছবিতে দেখানো হয়েছে, তা এক কথায় অসাধারণ। এই ছবিতে শিশুরাও যেভাবে অভিনয় করেছে, তা অনবদ্য।' তিনি আরও বলেন, 'অসাধারণ আর অসাধারণ। অত্যন্ত সুন্দর একটা ছবি 'ঝুন্ড'। প্রত্যেকে কী ভালো কাজ করেছেন। খুব ভালো ছবি।' ছবির স্পেশাল স্ক্রিনিং দেখে তাঁকে চোখ মুছতে দেখা যায়। প্রসঙ্গত, 'ঠগস অফ হিন্দুস্তান' ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আমির খান। তাই বলিউডের শাহেনশাহর সঙ্গে তাঁর যে সম্পর্ক বেশ ভালো, তা জানা যায়।

আরও পড়ুন - Salman Khan: বিয়ে করলেন সলমন-সোনাক্ষী? ভাইরাল ছবির আসল সত্যিটা জানুন

এই প্রথমবার নয় যে কোনও ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন আমির খান। এর আগেও 'কাট্টি বাট্টি', সলমন খানের 'বজরঙ্গী ভাইজান' ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তাঁকে।

অন্যদিকে, আমির খানকে খুব শীঘ্রই দেখা যাবে 'লাল সিং চাড্ডা' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন করিনা কপূর খান। আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে 'লাল সিং চাড্ডা'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget