এক্সপ্লোর

Watch: উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিলেন পরিণীতি-রাঘব, ভাইরাল ভিডিও

Raghav Chadha and Parineeti Chopra: 'ইশকজাদে' অভিনেত্রী নয়াদিল্লি পৌঁছন ২৩ অগাস্ট, যেখানে তাঁর হবু স্বামী রাঘব চড্ডা থাকেন। আজ ২৬ অগাস্ট তাঁরা উজ্জয়িনী পৌঁছন। দর্শন করেন মহাকাল মন্দিরে।

নয়াদিল্লি: শীঘ্রই বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও আপ নেতা রাঘব চড্ডা (Raghav Chadha)। তার আগে শনিবার, ২৬ অগাস্ট হবু দম্পতির দেখা মিলল মহাকাল মন্দিরে (Mahakal Temple)। শ্রাবণের পবিত্র মাসে পুজো দিতে গিয়েছিলেন তাঁরা। 

মহাকাল মন্দিরে পুজো দিলেন পরিণীতি-রাঘব

'ইশকজাদে' অভিনেত্রী নয়াদিল্লি পৌঁছন ২৩ অগাস্ট, যেখানে তাঁর হবু স্বামী রাঘব চড্ডা থাকেন। আজ ২৬ অগাস্ট তাঁরা উজ্জয়িনী পৌঁছন। দর্শন করেন মহাকাল মন্দিরে। বিখ্যাত এই মন্দিরের অন্দরে তারকা জুটির  পুজো দেওয়ার ভিডিও হয়েছে ভাইরাল। 

ভিডিওয় দেখা গেল গোলাপী সুতির শাড়ি পরেছেন অভিনেত্রী, ও আপ নেতাকে দেখা গেল ধুতি পরে। প্রধান মন্দিরের মেঝেতে বসে শিবলিঙ্গের সামনে রীতি মেনে পুজো দেন তাঁরা। পুরোহিতদের থেকে চেয়ে নেন আশীর্বাদ। 

 

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই এই জুটি পাড়ি দিয়েছিলেন অমৃতসরের স্বর্ণমন্দিরে। গুরুদ্বারে প্রার্থনা সারেন তাঁরা, 'সেবা' করেন। স্বর্ণমন্দির থেকে ছবিও পোস্ট করেন তাঁরা। লেখেন, 'এবার আমার দর্শন আরও স্পেশাল ছিল, পাশে ওঁকে নিয়ে।'

সূত্রের খবর, আর মাস খানেকের মধ্যেই চার হাত এক হবে পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার। কয়েক মাস আগে দিল্লিতে অভিনেত্রী ও রাজনীতিকের আংটি বদল হয়। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিয়ের তারিখ ও স্থান ঠিক করে ফেলেছে দুই পরিবার। 

রাঘব ও পরিণীতি দীর্ঘদিনের বন্ধুত্ব

কোথায় দেখা হয়েছিল রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়ার? কীভাবে আলাপ তাঁদের? শোনা যায়, রাঘব ও পরিণীতি দীর্ঘদিনের বন্ধুত্ব। আর এর পরেই বার বার সামনে এসেছে বিভিন্ন ঘটনা। কখনও পরিণীতি পাড়ি দিয়েছেন দিল্লি আর তাঁকে নিতে বিমানবন্দরে উপস্থিত থেকেছেন রাঘব। কখনও আবার রাঘব আর পরিণীতি একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন মায়ানগরীতে অথবা খেলা দেখার সময়, স্টেডিয়ামে। 

আরও পড়ুন: Bollywood: ১৭ বছর পর বড়পর্দায় ফের একসঙ্গে শাহরুখ খান ও অমিতাভ বচ্চন? খবর সূত্রের

একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী ২৫ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাধতে চলেছেন এই জুটি। যদিও বিয়ের তারিখ নিয়ে দুজনের তরফে এখনও নিশ্চিত কোনও ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, জাঁকজমকভাবেই রীতিনীতি মেনেই বিয়ে হতে চলেছে তাঁদের। ফিল্ম ইন্ড্রাস্টি ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget