এক্সপ্লোর

Abhishek-Aishwarya: 'একটা সূক্ষ্ম তফাত আছে যেটা...', অভিষেকের সঙ্গে তুমুল 'ঝগড়া' নিয়ে কী বলেন ঐশ্বর্যা?

Bollywood News: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ভাইরাল হয়েছে ঐশ্বর্যার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও। যেখানে তাঁকে অভিষেকের সঙ্গে ঝগড়া প্রসঙ্গে কী বললেন তিনি?

মুম্বই: অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), বলিউডের অন্যতম উদযাপিত ও এখন চর্চিত দম্পতি। বিগত কয়েক মাস ধরেই তাঁরা শিরোনামে। বলিপাড়ায় গুঞ্জন তাঁদের সম্পর্কে ভাঙন ধরেছে। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বচ্চন পরিবার আলাদা প্রবেশ করেন, এবং মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা ঢোকেন ঐশ্বর্যা। যার ফলস্বরূপ, বিচ্ছেদের গুঞ্জনে ঘি পড়েছে বলা চলে। জল্পনা আরও তীব্র হয় যখন সোশ্যাল মিডিয়ায় ডিভোর্স সংক্রান্ত একটি পোস্টে 'লাইক' করেন অভিষেক (Divorce Rumours)। অনুরাগীদের মনে উঠেছে একাধিক প্রশ্ন। আর এই আবহেই অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও হয়েছে ভাইরাল। (Old Video Viral)

অভিষেক-ঐশ্বর্যার ঝগড়ার কারণ কী? পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ভাইরাল হয়েছে ঐশ্বর্যার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও। যেখানে তাঁকে অভিষেকের সঙ্গে দারুণ সম্পর্কের ব্যাপারে বলতে শোনা যাচ্ছে। ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে, তিনি ফাঁস করেন সেই একটা বিষয় যা নিয়ে অভিষেকের সঙ্গে ঝগড়া শুরু হয়। যদিও প্রথমে বিশেষ গভীরে যেতে চাননি অভিনেত্রী। 

প্রথমে খানিক রাখঢাক করেই জানান যে অভিষেকের সঙ্গে নিতান্তই ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়া হয় তাঁর। 'কেউ জানতে চাইবে না', হেসে বলেন তিনি। কিন্তু কথোপকথন চলতে থাকে। এবং ধীরে ধীরে বলতে থাকেন যে দু'জনেই শক্তিশালী, মতামতযুক্ত ব্যক্তিত্ব হওয়ার ফলে দম্পতি হিসেবে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাঁদের। তিনি বলেন, 'আমাদের দু'জনের ব্যক্তিত্বই অত্যন্ত শক্তিশালী ও মতামতযুক্ত, এবং আমরা এখনও ঝগড়া করা আর আলোচনা করার মধ্যে পার্থক্যটা শিখছি।' 

'আমাদের উদারভাবে খুব শক্তিশালী জিন দেওয়া হয়েছে, তাই আমাদের শক্তিশালী ব্যক্তিত্ব রয়েছে। তর্ক করা এবং আলোচনা করার মধ্যে একটি সূক্ষ্ম ফারাক রয়েছে এবং আমরা এখনও সেটা কী তা আবিষ্কার করছি। ফলে আমরা সজোরে আলোচনা করি প্রচণ্ড, আমি খুব ভদ্রভাবে সেটাকে আলোচনা বলব, কিন্তু বোধ হয় সেটাই তর্ক...', হাসতে হাসতে বলেন অভিনেত্রী।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Celebs Real Talk (@dystopiacape)

আরও পড়ুন: Jisshu-Nilanjana: যীশু-নীলাঞ্জনার সম্পর্কে ঝড়, 'এই খেলায় সবচেয়ে কঠিন...' ইঙ্গিতপূর্ণ পোস্ট মেয়ে সারার

২০০৭ সালে বিয়ে হয় অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইয়ের বিয়ে হয়। তাঁদের এক কন্যা সন্তান রয়েছে, আরাধ্যা। যদিও আর পাঁচটা সাধারণ সম্পর্কের মতো তাঁদেরও মতবিরোধ হয়। অন্যদিকে কাজের ক্ষেত্রে, সম্প্রতি জানা গিয়েছে অভিষেক বচ্চনকে দেখা যাবে শাহরুখ খানের 'কিং' ছবিতে, যেখানে সম্ভবত তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। ঐশ্বর্যা রাই বচ্চনকে শেষ দেখা গিয়েছে 'পোনিয়িন সেলভান ২' ছবিতে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget