এক্সপ্লোর

Abhishek Bachchan: বচ্চন-পুত্র! তবুও বলিউডে প্রথম কাজ পেতে হিমশিম খেয়েছিলেন অভিষেক

Abhishek Bachchan Story: ২০০০-এর দশকের একেবারে গোড়ার দিকে বলিউডে কাজ করতে এসে বিপাকে পড়তে হয় অভিষেক বচ্চনকে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিষেক নিজেই শোনান সেই গল্প।

নয়াদিল্লি: আজ ৫ ফেব্রুয়ারি। জন্মদিন বলিউডের তারকা অভিনেতা অভিষেক বচ্চনের (Abhishek Bachchan Birthday)। বলিউডে স্বজনপোষণ নিয়ে অভিযোগ নতুন নয়, তবে বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ছেলে হওয়া সত্ত্বেও অভিষেক বচ্চনের পথচলা খুব একটা মসৃণ হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনিয়র বচ্চন শুনিয়েছিলেন তাঁর প্রথম ছবির অফার পাওয়ার গল্প। 

বচ্চন-পুত্র, তবুও কাজ পেতে সমস্যা? অভিষেকের 'অজানা কাহিনি'

২০০০-এর দশকের একেবারে গোড়ার দিকে বলিউডে কাজ করতে এসে বিপাকে পড়তে হয় অভিষেক বচ্চনকে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিষেক জানান যে সেই সময় একাধিক ফিল্ম ম্যাগাজিনে ছাপা হচ্ছিল যে অমিতাভ বচ্চনের ছেলে ডেবিউর জন্য তৈরি হচ্ছেন, কিন্তু আদতে কোনও পরিচালক তাঁকে নিয়ে কাজ করতে চাইছিলেন না। 

অভিষেক বচ্চনের কথায়, 'ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি যোগ দেব এমন প্রবল গুঞ্জন, আলোচনা ও উত্তেজনা শোনা যাচ্ছিল। আমার জন্য নয়, বরং আমি যাঁর সন্তান তাঁর জন্য। কিন্তু আসল ঘটনাটা তার উল্টো ছিল, লোকজন আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন না। আমার মনে হয়, যতজন পরিচালকের সঙ্গে দেখা করা যায় আমি সকলের সঙ্গে দেখা করি, এবং সকলে খুব সম্মানের সঙ্গে নাকচ করে দেন এই বলেন, 'আমরা তোমাকে দেখার দায়িত্ব নিয়ে চাই না'।'

অভিষেক এরপর তাঁর ডেবিউ ফিল্মের কথা মনে করেন। তিনি জানান যে তখন একটি পিরিয়ড ফিল্ম তৈরি করতে থাকেন, সেই সময় যার নাম ছিল 'সমঝোতা এক্সপ্রেস'। সঙ্গী ছিলেন তাঁর বন্ধু ও সহকারী পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা, যিনি তাঁর প্রথম ছবির জন্য কোনও অভিনেতা পাচ্ছিলেন না। সেই চরিত্রের জন্য অভিষেক গোঁফ দাড়ি বাড়িয়ে তোলেন। কিন্তু এরপর যখন তাঁরা দু'জনে এই ছবি 'এবিসিএল' ব্যানারে প্রযোজনার জন্য অমিতাভ বচ্চনকে গল্প শোনান, তিনি নাকি বলেই দেন চিত্রনাট্য একেবারে 'ফালতু'।

আরও পড়ুন: Aindrila Sharma: 'দিদিভাই তোকে সবচেয়ে বেশি ভালবাসে', বোন ঐন্দ্রিলা শর্মার জন্মদিনে পোস্ট দিদির

কীভাবে প্রথম ছবি পেলেন অভিষেক?

ছেলের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য অভিষেককে নিয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে যান অমিতাভ বচ্চন। সেখানে চিত্র পরিচালক জেপি দত্তের নজর কাড়েন অভিষেক। ওই রাতেই ব্লকবাস্টার 'বর্ডার'-এর জন্য সেরা ছবির অ্যাওয়ার্ড পান তিনি। তার দিন দুই পরে নিজের আগামী ছবির জন্য অভিষেকের কাছে প্রস্তাব পাঠান। মোঘল বংশধর, বাহাদুর শাহ জাফরের পুত্রের ওপর নির্ভর করে ছবি তৈরির কথা ছিল। সেই ছবি বাস্তবায়িত হয়নি, তবে জেপি দত্ত অবশেষে ২০০০ সালে তাঁর কাঁটাতারের প্রেমকাহিনি 'রিফিউজি' (Refugee) ছবিতে অভিষেক বচ্চনকে কাস্ট করেন। তাঁর বিপরীতে ছিলেন নবাগতা করিনা কপূর (Kareena Kapoor)। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget