এক্সপ্লোর

Abhishek Bachchan Health Update: হাতে চিড়, অস্ত্রোপচার সেরেই কাজে ফিরলেন অভিষেক

অসুস্থতা কাটিয়ে কাজে ফিরলেন অভিষেক বচ্চন। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট দিয়ে নিজের কুশল সংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা। ব্যান্ডেজ হাতে বেঁধেও যেন প্রাণশক্তিতে ভরপুর অমিতাভ পুত্র।

মুম্বই: অসুস্থতা কাটিয়ে কাজে ফিরলেন অভিষেক বচ্চন। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট দিয়ে নিজের কুশল সংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা। ব্যান্ডেজ হাতে বেঁধেও যেন প্রাণশক্তিতে ভরপুর অমিতাভ পুত্র।

আজ সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেন অভিষেক। নীল ডেনিম ও আকাশি হুডিতে অভিষেকের একটা হাত স্লিং ব্যাগে বাঁধা। মুখে কালো মাস্ক কিন্তু তাতেও স্পষ্ট, হাসছেন অভিনেতা। এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'চেন্নাইতে নতুন ছবির শ্যুটিং-এর সময় দুর্ঘটনা ঘটে। আমার ডান হাতে আঘাত লাগে। চিড় ধরে। সেটা ঠিক করতে অস্ত্রোপচার করার প্রয়োজন হয়ে পড়েছিল। এইজন্যই আমি কাজ ছেড়ে ছোট্ট একটা ছুটি নিয়ে মুম্বইতে, আমার বাড়ি ফিরে আসি। সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। এখন চেন্নাইতে ফিরে এসেছি। কাজ শুরু করে দিয়েছি। সবাই বলে না.. দ্য শো মাস্ট গো অন। কাজ চালিয়ে যেতে হবে। আর হ্যাঁ, আমার বাবা বলে, মর্দ কো কভি দার্দ নেহি হোতা। (ছেলেদের কখনও কষ্ট হয় না)। কিন্তু আমার একটু লেগেছে। সবার সমস্ত শুভকামনার জন্য ধন্যবাদ।'

গত ২৪ অগাস্ট হাসপাতালে ভর্তি হন অভিষেক। তাঁকে সেখানে দেখতে এসেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) আর বোন শ্বেতা। হাতের চোট নিয়ে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)।  

এদিন সাদা পোশাকে গাড়ি করে হাসপাতালে আসেন অমিতাভ। তাঁর মাথায় ছিল সাদা টুপি, মুখে মাস্ক। করোনা বিধি মেনেই অভিষেকের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন মেয়ে শ্বেতাও। তাঁর মুখেও ছিল মাস্ক। এদিন পাপারাৎজিরা বচ্চন পরিবারকে ক্যামেরাবন্দি করলেও তাঁদের কেউই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোনও কথা জানাননি।

আগামী দিনে 'বব বিশ্বাস' ছবিতে নামভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। কলকাতায় এই ছবির শ্যুটিং সারতে এসেছিলেন অভিষেক।

গতবছর করোনা আক্রান্ত হয়েছিলেন অভিষেক। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। রোগমুক্তির পর হাসপাতাল থেকে ট্যুইট করে অভিষেক লেখেন,'প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতিই। আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আপনাদের আগেই বলেছিলাম, করোনাকে হারাবই। আপনাদের সকলকে ধন্যবাদ,আমার জন্য ও পরিবারের সকলের জন্য প্রার্থনা জানিয়েছেন আপনারা। হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
Vikram Chatterjee: এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
Soumitrisha Kundoo: 'নারীকেন্দ্রিক কাজ বিশেষ পছন্দ', ফের নতুন কাজ ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু
'নারীকেন্দ্রিক কাজ বিশেষ পছন্দ', ফের নতুন কাজ ফিরছেন সৌমিতৃষা কুণ্ডু
অভিনেত্রী ত্বিশার মৃত্যুতদন্তে বিরাট মোড় ! ঘটে গেল বড় ঘটনা, সব ফাঁস হবে 'টানেল ভিউ' ম্যাপিং-এ?
অভিনেত্রী ত্বিশার মৃত্যুতদন্তে বিরাট মোড় ! ঘটে গেল বড় ঘটনা, সব ফাঁস হবে 'টানেল ভিউ' ম্যাপিং-এ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget