এক্সপ্লোর

ঈশান এসেছে, এবার নুসরতকে নিজের শর্তে বাঁচতে দিন: দেব

ঈশান পিতৃপরিচয় নিয়ে জল্পনার মধ্যেই অভিনেত্রীর পাশে দাঁড়ালেন অপর তারকা সাংসদ, অভিনেতা দেব। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নুসরতকে নিজের শর্তে বাঁচার বার্তা দিলেন তিনি।

কলকাতা: সদ্য মা হয়েছেন তারকা সাংসদ নুসরত জাহান। কোলে এসেছে ছোট্ট ঈশান। কিন্তু বার্থ সার্টিফিকেটে বাবার নাম রাখতে চাননি তারকা সাংসদ। ঈশান পিতৃপরিচয় নিয়ে জল্পনার মধ্যেই অভিনেত্রীর পাশে দাঁড়ালেন অপর তারকা সাংসদ, অভিনেতা দেব। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নুসরতকে নিজের শর্তে বাঁচার বার্তা দিলেন তিনি।

সন্তানের বাবার নাম প্রকাশে অনিচ্ছুক নুসরতের সিদ্ধান্ত নিয়ে যখন দ্বিধাবিভক্ত নেটিজেনরা, তখন সহকর্মীর দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিলেন দেব। বললেন, 'ঈশানের জন্মের পর নুসরতের সঙ্গে আমার কথা হয়েছে। এটা ওর ব্যক্তিগত বিষয়। নুসরত বুদ্ধিমতী। উনি খুব ভালো বোঝেন কোনটা ঠিক আর কোনটা ভুল। নুসরত নিশ্চয়ই কিছু ভালো ভেবেই নিজের জীবন নিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে। এবার আমাদের মেনে নিতে হবে বিষয়টা। নুসরতের কোলে ঈশান এসেছে, এবার ওঁকে জীবনটা ওঁর নিজের শর্তে বাঁচতে দিন। সেটা যশ (যশ দাশগুপ্ত) হোক বা অন্য কেউ। তাঁদের জীবনের সিদ্ধান্ত নিজেদের মুখে জানানোর সময় ও সুযোগ দিন। আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে। নুসরত সাংসদ অভিনেত্রী বলে কী ওর ব্যক্তিগত জীবন থাকতে পারে না?'

অন্যদিকে আজ এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঈশানকে নিয়ে প্রথমবার মুখ খোলেন যশ দাশগুপ্ত। ছোট্ট ঈশানের সঙ্গে হামেশাই সময় কাটাচ্ছেন অভিনেতা। খুদেকে কী নামে ডাকছেন তিনি? প্রশ্নের উত্তরে যশ বললেন, 'আমি ঈশানকে ঈশান নামেই ডাকছি। ওই নামটা আমি আর নুসরত একসঙ্গেই ঠিক করেছি। তাই ওই নামেই ডাকছি। তবে হ্যাঁ, ওর এখনও উত্তর দেওয়ার বয়স হয়নি। খুব ছোট্ট তো। আর ওর ডাকনাম দেওয়া হয়েছে অংশ।'

গত শনিবার পুরসভায় গিয়ে একসঙ্গে ভ্যাকসিন নিয়েছেন যশ ও নুসরত। ঈশানের জন্মের শংসাপত্রেও কেবল নিজের নামই রেখেছেন নুসরত জাহান। তিনি চান, ছোট্ট ঈশান বড় হোক মায়ের পরিচয়েই। অন্য়দিকে একটি অনুষ্ঠান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নুসরত বলেছিলেন, 'যশের সঙ্গে আমি ভালো অভিভাবকত্ব কাটাচ্ছি।' সন্তানের পিতৃপরিচয় তাঁকে প্রশ্ন করা হলে অভিনেত্রীর স্পষ্ট উত্তর, 'বাবা কে তা বাবাই জানে।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget